,

বেতন-বোনাসের দাবিতে শ্রমিকদের সড়ক অবরোধ

news-image

গাজীপুর প্রতিনিধি : গাজীপুর সিটি করপোরেশন এলাকার লক্ষ্মীপুরায় একটি তৈরি পোশাক কারখানার শ্রমিকরা বকেয়া বেতন ও বোনাসের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন। বুধবার সকাল থেকে শ্রমিকরা সড়ক অবরোধ করেন।

বিক্ষোভে অংশ নেয়া শ্রমিকরা জানান, স্টাইল ক্র্যাফট লিমিটেড নামের কারখানাটিতে প্রায় চার হাজার জন কাজ করেন। তাঁদের মধ্যে ৭০০ জন কর্মী। কয়েক বছর ধরেই কারখানাটিতে বেতন অনিয়মিত। চলতি বছরের তিন মাসের এবং এর আগের দুই বছরের চার মাসের বেতন বকেয়া আছে।

কারখানার শ্রমিক জুম্মন বলেন, প্রতি মাসেই আন্দোলন করে বেতন আদায় করতে হয়। বাড়িভাড়া, দোকানের বাকি দিতে পারছি না। সামনে ঈদের ছুটিতে যাব। তার আগে পরিবারের জন্য কিছু কেনাকাটা করে নিয়ে যাব, এর কোনো উপায় নেই।

গাজীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, শ্রমিক ও কর্মীরা বেতন পাচ্ছেন না। বেতনের দাবিতে তাঁরা সড়কে অবস্থান নিয়েছেন।

কারখানার ইনচার্জ আবু বকর সিদ্দিক বলেন, শ্রমিকদের রোজার ঈদের আগে এপ্রিল মাসের ১৯ দিনের বেতন ও ঈদ বোনাস দেওয়া হয়েছে। এখন শুধু এপ্রিলের ১১ দিন এবং মে-জুন মাসের বেতন তারা পাবে। গত ১০ জুলাই শ্রমিকদের নিয়ে কারখানার এমডি ভার্চুয়ালি মিটিং করেছেন। মিটিংয়ে করোনাকালীন বন্ধের প্রথম ৪৫ দিনের ৫০ শতাংশ এবং পরের দিনগুলোর ২৫ শতাংশ বেতন দেওয়ার কথা জানানো হয়। কিন্তু, শ্রমিকরা সিদ্ধান্তটি না মেনে বিক্ষোভ করছে।

 

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের