বৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

এমপি’র উদ্যোগে খাদ্য সহায়তা পেল রামপালের ৪ শতাধিক পরিবার

news-image

বাগেরহাট প্রতিনিধি : বঙ্গবন্ধু পরিবারের তৃতীয় প্রজন্ম বাগেরহাট-২ (সদর ও কচুয়া) আসনের এমপি শেখ সারহান নাসের তন্ময়ের নিজস্ব তহবিল থেকে রামপাল উপজেলার ৪টি ইউনিয়নে লকডাউনে কর্মহীন ও হতদরিদ্র ৪ শতাধিক পরিবারকে খাদ্য সহায়তা দিয়েছেন।

আজ মঙ্গলবার দিনভর উপজেলার গৌরম্ভা, বাঁশতলী, হুড়কা ও রামপাল সদর ইউনিয়নের ৪ শতাধিক লকডাউনে কর্মহীন ও দরিদ্র পরিবারের মধ্যে এই ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।

এমপি শেখ তন্ময়ের দেয়া এসব খাদ্য সহয়তা বিতরণ করেন বাগেরহাট জেলা আওয়ামী লীগের সদস্য ও সাবেক রামপাল উপজেলা চেয়ারম্যান শেখ মো. আবু সাঈদ। এমপি শেখ তন্ময়ের ব্যক্তিগত কর্মকর্তা অ্যাডভোকেট এম. রেজুয়ান আহম্মেদ চয়ন।
এ সময়ে বাঁশতলী ইউনিয়নে বেসরকারিভাবে নির্বাচিত চেয়ারম্যান ও বাগেরহাট পিসি কলেজের সাবেক ভিপি মোস্তাফিজুর রহমান সোহেল, রামপাল সদর ইউনিয়নের চেয়ারম্যান নাসির উদ্দিন, গৌরম্ভা ইউনিয়নের চেয়ারম্যান রাজিব সরদার, বাইন তলা ইউনিয়নের ফকির আব্দুল্লাহ, বাঁশতলী ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান মোহাম্মদ আলী, হুড়কা ইউনিয়নের চেয়ারম্যান তপন কুমার গোলদার, ভোজপাতিয়া ইউনিয়নের চেয়ারম্যান মাহফুজুর রহমান টুকু, উজড়কুড় ইউনিয়নের চেয়ারম্যান বোরহান উদ্দিন জেড, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ সাদি উপস্থিত ছিলেন।

বিতরণকৃত খাদ্য সহায়তার মধ্যে রয়েছে ১০ কেজি চাল, ২ কেজি আলু, ১ কেজি ডাল, ১ কেজি পেঁয়াজ ও আধা কেজি লবণ।

 

এ জাতীয় আরও খবর

বোয়ালখালীতে ৫ শ্রমিকের মৃত্যু, মামলা ছাড়াই চলছে সমঝোতার চেষ্টা

১৭ বছর পর ইংল্যান্ড সফরে বাংলাদেশ, টেস্ট হবে লর্ডসে

২৭ জুলাই থেকে চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা ফের শুরু

ব্রিকস সম্মেলনে যোগ দিতে তারেক রহমানকে মোদির আমন্ত্রণ

রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে সরকারের করণীয় নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

গাজী নজরুলের বহিষ্কার জানিয়ে ইসিকে চিঠি জামায়াতের

ইরান ইস্যুতে কঠিন কূটনৈতিক চাপে ট্রাম্প

মানবিক সহায়তায় আলোচনায় ‘আমরা বিএনপি পরিবার’

২০৩৪ সালে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য বাংলাদেশের

শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ড. খলিলুরের বৈঠক

তথ্যমন্ত্রীর নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট, সতর্কবার্তা

গ্রামে চিকিৎসাসেবা নিশ্চিতের আহ্বান ডা. জুবাইদার