বৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বড়াইগ্রামে একই রাতে চারজনের বাড়িতে চুরি

news-image

নাটোর প্রতিনিধি : নাটোরের বড়াইগ্রামে এসিল্যান্ডসহ চারজনের বাড়িতে সিঁধ কেটে ও জানালার গ্রিল কেটে চুরির ঘটনা ঘটেছে। সোমবার রাতে উপজেলার চকবড়াইগ্রামে এই ঘটনা ঘটেছে। এসব ঘটনায় থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।

স্থানীয়রা জানান, সোমবার রাতে চকবড়াইগ্রামের বাসিন্দা ও পাবনার আটঘরিয়া উপজেলায় কর্মরত সহকারী কমিশনার (ভূমি) আরিফুজ্জামান আরিফের পৈতৃক বাড়িতে জানালার গ্রিল কেটে চুরির ঘটনা ঘটে।

একই রাতে তার প্রতিবেশী আসাদুল ইসলাম ও আল মামুনের বাড়িতে জানালার গ্রিল কেটে এবং ইজাজুল ইসলামের বাড়িতে সিঁধ কেটে মালামাল চুরি করে নেয় সংঘবদ্ধ চোররা। এতে তাদের নগদ টাকা, স্বর্ণালংকার ও কাপড় চুরি হয়েছে বলে দাবি করছে ক্ষতিগ্রস্তরা।
এ ব্যাপারে বড়াইগ্রাম থানার ইন্সপেক্টর (তদন্ত) আব্দুর রহিম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত করে এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

 

এ জাতীয় আরও খবর

মালদ্বীপের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বাংলাদেশ হাইকমিশনারের বৈঠক

বোয়ালখালীতে ৫ শ্রমিকের মৃত্যু, মামলা ছাড়াই চলছে সমঝোতার চেষ্টা

১৭ বছর পর ইংল্যান্ড সফরে বাংলাদেশ, টেস্ট হবে লর্ডসে

২৭ জুলাই থেকে চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা ফের শুরু

ব্রিকস সম্মেলনে যোগ দিতে তারেক রহমানকে মোদির আমন্ত্রণ

রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে সরকারের করণীয় নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

গাজী নজরুলের বহিষ্কার জানিয়ে ইসিকে চিঠি জামায়াতের

ইরান ইস্যুতে কঠিন কূটনৈতিক চাপে ট্রাম্প

মানবিক সহায়তায় আলোচনায় ‘আমরা বিএনপি পরিবার’

২০৩৪ সালে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য বাংলাদেশের

শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ড. খলিলুরের বৈঠক

তথ্যমন্ত্রীর নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট, সতর্কবার্তা