,

দেড় বছর পর আবার করোনায় আক্রান্ত ভারতের প্রথম কোভিড রোগী

news-image

অনলাইন ডেস্ক : তিনিই ছিলেন ভারতের প্রথম করোনা (কোভিড-১৯) আক্রান্ত রোগী। দেশটির কেরালার ত্রিচুরের সেই তরুণীর শরীরে আবার ধরা পড়ল কোভিড সংক্রমণ। তবে তার শরীরে করোনার কোনো উপসর্গ নেই। আপাতত নিজের বাড়িতেই কোয়ারেন্টাইনে আছেন তিনি।

জানা গেছে, অ্যান্টিজেন পরীক্ষার ফল নেগেটিভ এলেও পরে আরটি-পিসিআর পরীক্ষায় ধরা পড়ে করোনা সংক্রমণ।

সম্প্রতি পড়াশোনার জন্যই দিল্লি যাওয়ার পরিকল্পনা ছিল তার। সেজন্যই করোনা পরীক্ষা করাতে হয়। আর তখনই ধরা পড়ে তিনি কোভিড পজিটিভ। যদিও তার পরিবারের আর কোনো সদস্যের শরীরে সংক্রমণ ধরা পড়েনি। তার পরিবারের তরফে জানানো হয়েছে, কিছুদিন আগে করোনা টিকার প্রথম ডোজও নিয়েছিলেন ওই তরুণী। তবুও রোখা গেল না সংক্রমণ।
চীনের মেডিকেল কলেজের ছাত্রী ছিলেন তিনি। ২০২০ সালের জানুয়ারি মাসে যখন চীনে মহামারির সূচনা হয়, সেই সময় দেশে ফিরে আসেন ওই ছাত্রী। এরপরই তার শরীরে ধরা পড়েছিল করোনা সংক্রমণ। দেশের মধ্যে সেই প্রথম দেখা মিলেছিল মারণ ভাইরাসের প্রকোপের। তাকে হাসপাতালে থাকতে হয়েছিল ২৪ দিন। এই দীর্ঘ সময় পিপিই কিট পরেই থাকতে হয়েছিল তাকে। পরে তিনি জানিয়েছিলেন, যেহেতু তিনি মেডিকেলপড়ুয়া তাই তার পক্ষে পরিস্থিতির মোকাবিলা করা সহজ হয়েছিল। পরে তার দুই সহপাঠীর শরীরেও ধরা পড়েছিল করোনা সংক্রমণ।

একবার করোনা আক্রান্ত হয়ে ফের আক্রান্ত হওয়ার ঘটনা খুব বিরল নয়। আইএসএমআর জানিয়েছিল, ২০২০ সালের জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত সময়কালে দেশে একই রোগীর দুবার করোনা আক্রান্ত হওয়ার ঘটনা ঘটেছে ৪.৫ শতাংশ ক্ষেত্রে।

 

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের