বগুড়ায় করোনায় ক্ষতিগ্রস্ত শতাধিক পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

news-image

নিজস্ব প্রতিবেদক : কোভিড-১৯ এর কারণে সৃষ্ট প্রতিকূল পরিস্থিতি মোকাবেলায় বগুড়া শহরের চেলোপাড়ায় সোমবার সকালে রাজাবাজার আড়ৎদার ও সাধারণ ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক পরিমল প্রসাদ রাজের উদ্যোগে করোনায় ক্ষতিগ্রস্ত শতাধিক পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।

প্রধান অতিথি হিসেবে সাধারণ মানুষের হাতে এই খাদ্যসামগ্রী তুলে দেন বগুড়া জেলা পুলিশ সুপার আলী আশরাফ ভূঞা বিপিএম (বার)।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, দেশের এই ক্রান্তিকালে খেটে খাওয়া মানুষগুলো অত্যন্ত চিন্তাগ্রস্ত অবস্থায় দিন কাটাচ্ছে। কিন্তু বর্তমান পরিস্থিতিতে জীবিকার চাইতেও জীবনকে বাঁচানো দরকার। কারণ নিজেদের একটি ভুলে প্রাণঘাতি এই ভাইরাসে নিজেদের পুরো পরিবার সংক্রমিত হতে পারে।
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ বগুড়া পৌর কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক সাংবাদিক সঞ্জু রায়ের সার্বিক পরিচালনায় অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ফয়সাল মাহমুদ, বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ সেলিম রেজা, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ বগুড়া পৌর কমিটির সাধারণ সম্পাদক ডেন্টিস্ট সুজিত তালুকদার, জেলা মোবাইল ব্যবসায়ী মালিক সমিতির সাধারণ সম্পাদক শেখর রায়, বিশিষ্ট ব্যবসায়ী রাজু আহম্মেদ প্রমুখ।

 

এ জাতীয় আরও খবর

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ

রাজধানীর ৫ হাসপাতালে চালু হচ্ছে পিপিপি পদ্ধতিতে উন্নত চিকিৎসা সেবা: স্বাস্থ্যমন্ত্রী

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ

নতুন বাড়িতে ওঠার সময় যে বিষয়গুলো খেয়াল করবেন

চুলে নজরকাড়া সাজ, পূর্ণিমা যেন অষ্টাদশী তরুণী!

‘ম্যাজিক বস’ নিলয় আলমগীর

আদালত প্রাঙ্গণে ক্ষুব্ধ পরীমনি

১৩১ রানের জুটি ভাঙলেন হাসান মাহমুদ

নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল থেকে ককটেল নিক্ষেপ, পুলিশ আহত

এআই যেন বেকারত্বের সংকট আরও না বাড়ায়, সতর্ক করলেন রাষ্ট্রপতি

হত্যা মামলায় ইকবাল সোবহানকে কারাগারে রাখার আবেদন

মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে : প্রধানমন্ত্রী