,

বার কাউন্সিলের অফিস বন্ধ, অনলাইনে চলবে ফরম ফিলাপ

news-image

করোনাভাইরাস মহামারি ঠেকাতে সরকার ঘোষিত ‘কঠোর বিধিনিষেধে’ পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বার কাউন্সিলের অফিস কার্যক্রম বন্ধ থাকবে। তবে অনলাইনে হাইকোর্ট পারমিশন পরীক্ষার ফরম পূরণ ৩১ আগস্ট পর্যন্ত চলমান থাকবে।

রোববার (১১ জুলাই) বার কাউন্সিলের সচিব মো. রফিকুল ইসলামের স্বাক্ষর করা নোটিশে এ তথ্য জানানো হয়েছে।

নোটিশে বলা হয়, হাইকোর্ট পারমিশন পরীক্ষার ফরম পূরণ এবং অ্যাডভোকেটশিপ তালিকাভুক্তির কার্যক্রমের জন্য সীমিত আকারে বাংলাদেশ বার কাউন্সিল অফিস খোলা হলেও করোনা মহামারির কারণে সরকার ঘোষিত ‘বিধিনিষেধে’র জন্য পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত অফিস কার্যক্রম বন্ধ থাকবে।

তবে হাইকোর্ট পারমিশন পরীক্ষার ফরম পূরণ ৩১ আগস্ট পর্যন্ত অনলাইনে চলমান থাকবে বলে নোটিশে উল্লেখ করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের