,

চরকিতে প্রথম দিন থেকেই যা থাকছে…

news-image

বিনোদন প্রতিবেদক : আজ রাত আটটায় ফিল্ম, ফান, ফুর্তির প্রতিশ্রুতি নিয়ে আনুষ্ঠানিকভাবে যাত্রা করবে চরকি। দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটিয়ে একাধিক আকর্ষণীয় কনটেন্ট নিয়ে আজ দর্শকের সামনে হাজির হচ্ছে তারা। প্রথম দিন থেকেই চরকিতে দেখা যাবে ওয়েব সিরিজ, অ্যান্থলজি সিরিজ ও স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র। পাশাপাশি থাকছে বাংলায় ডাব করা ইরানি চলচ্চিত্র, বাংলা সাবটাইটেলে তুর্কি ছবি।

চরকিতে আজ রাত সাড়ে আটটায় অবমুক্ত হবে শিহাব শাহীন পরিচালিত মরীচিকা। এতে অভিনয় করেছেন সিয়াম আহমেদ, আফরান নিশো, মাহিয়া মাহি, জোভান, চুমকি, শিমুল খানসহ অনেকে। সিরিজটি বেশ কয়েক মাস ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রেন্ডিং হচ্ছে। বহুপ্রতীক্ষিত এই ওয়েব সিরিজটি আজ থেকে দেখা যাবে। এটি ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম চরকির প্রিমিয়াম কনটেন্ট। প্ল্যাটফর্মটির পক্ষ থেকে জানানো হয়েছে, চরকির প্রিমিয়াম কনটেন্ট উপভোগের জন্য দশর্ককে কিনতে হবে নির্দিষ্ট সাবস্ক্রিপশন প্ল্যান। এক বছর ও ছয় মাসের এই প্যাকেজ বিকাশ, নগদ, রকেটের মতো যেকোনো ধরনের মোবাইল ওয়ালেট দিয়ে কেনা যাবে। দেশের ও দেশের বাইরের দর্শকেরা ডেবিট ও ক্রেডিট কার্ড দিয়েও প্যাকেজগুলো কিনতে পারবেন। এই প্যাকেজ কিনলে দর্শক একসঙ্গেই পাবেন অনেক সুযোগ। চরকির প্রধান পরিচালন কর্মকর্তা ও নির্মাতা রেদওয়ান রনি বলেন, ‘ছয় মাস ও এক বছরের সাবস্ক্রিপশন প্ল্যানে দর্শক একের ভেতর পাবেন নানা সুবিধা। প্রতি মাসে দেখতে পাবেন একটি করে নতুন সিনেমা। প্রতি সপ্তাহে সিনেমার বাইরেও চরকিতে থাকবে নতুন কনটেন্ট। কখনো ওয়েব সিরিজ, কখনো শর্টফিল্ম, কখনো বাংলা ডাব করা ভিনদেশি সিনেমা, কখনো আবার অরিজিনাল অ্যান্থলজি সিরিজ।’

 

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের