ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের অভিযানে  ডাকাত সর্দার গোলাপ গ্রেফতার

news-image
তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়া সরাইলের আন্ত:জেলা দুর্ধর্ষ ডাকাত সর্দার গোলাপ মিয়া(৩৫)কে গ্রেফতার করেছে পুলিশ। রোববার দুপুরে ডাকাতির প্রস্তুতির মামলায় তাকে জেলা বিজ্ঞ আদালতে সোর্পদ করেছে পুলিশ। সে উপজেলার কালিকচ্ছ (মনিরবাগ) গ্রামের অহিদ মিয়ার ছেলে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিওিতে শনিবার রাতে অভিযান পরিচালনা করে ডাকাতি প্রস্তুতির সময় গোলাপকে  গ্রেফতার করা হয়েছে।  তার বিরুদ্ধে জেলার বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।
সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)  মো. আসলাম হোসেন বলেন, গ্রেফতারকৃত ডাকাত  গোলাপ আন্তঃজেলা ডাকাত দলের সর্দার।জেলার বিভিন্ন থানায় তার বিরুদ্ধে ডাকাতি, ছিনতাইসহ বিভিন্ন ধারায় ৮ টি মামলা রয়েছে।ডাকাতির প্রস্তুতির মামলা দিয়ে তাকে জেলা বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে। তার সহযোগী অন্য ডাকাতদের গ্রেফতারে অভিযান চলছে।

এ জাতীয় আরও খবর

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ

রাজধানীর ৫ হাসপাতালে চালু হচ্ছে পিপিপি পদ্ধতিতে উন্নত চিকিৎসা সেবা: স্বাস্থ্যমন্ত্রী

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ

নতুন বাড়িতে ওঠার সময় যে বিষয়গুলো খেয়াল করবেন

চুলে নজরকাড়া সাজ, পূর্ণিমা যেন অষ্টাদশী তরুণী!

‘ম্যাজিক বস’ নিলয় আলমগীর

আদালত প্রাঙ্গণে ক্ষুব্ধ পরীমনি

১৩১ রানের জুটি ভাঙলেন হাসান মাহমুদ

নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল থেকে ককটেল নিক্ষেপ, পুলিশ আহত

এআই যেন বেকারত্বের সংকট আরও না বাড়ায়, সতর্ক করলেন রাষ্ট্রপতি

হত্যা মামলায় ইকবাল সোবহানকে কারাগারে রাখার আবেদন

মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে : প্রধানমন্ত্রী