শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

আইনী লড়াইয়ে ন্যান্সি

news-image

অনলাইন ডেস্ক :নিজের ন্যায়সঙ্গত অধিকার প্রতিষ্ঠায় আইনী লড়াইয়ে নেমেছেন দেশের জনপ্রিয় সংগীতশিল্পী নাজমুন মুনিরা ন্যান্সি। বেদখল হওয়া পৈতৃক সম্পত্তি উদ্ধার করতে চাচার বিরুদ্ধে মামলা করেছেন তিনি। নড়াইল জেলা আদালতে ন্যান্সির পক্ষে মামলাটি করেছেন তার বড়ভাই জাকারিয়া নোমান।

মামলার অভিযোগে বলা হয়েছে, নড়াইল জেলার কালিয়া উপজেলার খাশিয়াল ইউনিয়নের বড়দিয়া এলাকার চোরখালি মৌজায় ন্যান্সির বাবা প্রয়াত সৈয়দ নাইমুল হকের ১৬ শতক পৈতৃক জমি আছে এবং তার বাবা নাইমুল হক ও মা মায়াতুন নাহারের ক্রয়কৃত আরও ৮ শতক জমি আছে। ওয়ারিশ সূত্রে যার মালিকানা ন্যান্সি, তার দুই ভাই জাকারিয়া নোমান, শাহরিয়া আমান সানি ও অন্য ওয়ারিশরা। কিন্তু তার চাচা সৈয়দ কামরুল হাসানদীর্ঘদিন ধরে সেই জমি অবৈধভাবে ভোগদখল করে আসছেন। বারবার বলার পরেও পৈতৃক সম্পত্তি দখলমুক্ত করতে না পেরে স্থানীয় থানায় বিষয়টি জানান ন্যান্সি। থানার পরামর্শে আদালতে গিয়ে মামলাও করেন তিনি।

এ প্রসঙ্গে ন্যান্সি বলেন, পারিবারিকভাবে এবং স্থানীয়দের নিয়ে বিষয়টি মিমাংশার চেষ্টা করে ব্যর্থ হওয়ায় বাধ্য হয়েই আমরা আদালতে মামলা করেছি। আইন ও আদালতের প্রতি আমার আস্থা আছে। আশা করছি ন্যায়বিচার পাব।

এ জাতীয় আরও খবর

রাষ্ট্রপতির পদত্যাগ হলে সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণ: স্বরাষ্ট্রমন্ত্রী

মালদ্বীপের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বাংলাদেশ হাইকমিশনারের বৈঠক

বোয়ালখালীতে ৫ শ্রমিকের মৃত্যু, মামলা ছাড়াই চলছে সমঝোতার চেষ্টা

১৭ বছর পর ইংল্যান্ড সফরে বাংলাদেশ, টেস্ট হবে লর্ডসে

২৭ জুলাই থেকে চট্টগ্রাম বোর্ডের HSCপরীক্ষা শুরু

ব্রিকস সম্মেলনে যোগ দিতে তারেক রহমানকে মোদির আমন্ত্রণ

গাজী নজরুলের বহিষ্কার জানিয়ে ইসিকে চিঠি জামায়াতের

ইরান ইস্যুতে কঠিন কূটনৈতিক চাপে ট্রাম্প

মানবিক সহায়তায় আলোচনায় ‘আমরা বিএনপি পরিবার’

২০৩৪ সালে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য বাংলাদেশের

শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ড. খলিলুরের বৈঠক

তথ্যমন্ত্রীর নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট, সতর্কবার্তা