,

এক রোগীর দেহে করোনার দুই ধরন

news-image

আন্তর্জাতিক ডেস্ক : বিশ্বজুড়ে করোনা ভাইরাস নানা রূপ নিয়ে তার প্রাণঘাতি ক্ষমতা প্রদর্শন করে যাচ্ছে। সন্তানের কাছ থেকে কেড়ে নিচ্ছে পিতা-মাতাকে; কখনোবা মায়ের কোল খালি করছে, পিতার কাধে তুলে দিচ্ছে সন্তানের কফিন। ভয়ঙ্কর এ ভাইরাস দেশে দেশে দাপিয়ে বেড়াচ্ছে।

করোনা ভাইরাসের বেশ কয়েকটি ধরনের মধ্যে ডেল্টা বা ভারতীয় ধরনকে ইতোমধ্যে সবচেয়ে ভয়ঙ্কর বলেছেন চিকিৎসা বিজ্ঞানীরা। এ ছাড়া আলফা, বিটা এবং সাম্প্রতিক কাপ্পাসহ আরও কয়েকটি ধরন বিশ্বজুড়ে ছড়িয়ে পড়েছে। আছে ল্যাম্বডা ধরনও। এসব ধরনের কোনো একটিতে আক্রান্ত হলে ঠিক ওই সময়কালে অন্য ধরনগুলোতে তিনি আক্রান্ত হন না। সচরাচর এ ঘটনাই ঘটে থাকে।

কিন্তু ইউরোপের একটি ঘটনা চিকিৎসা বিজ্ঞানীদের টনক নাড়িয়ে দিয়েছে। গত মার্চে বেলজিয়ামে ৯০ বছরের এক বৃদ্ধা মারা যান। ওই নারীর দেহে দুই ধরনের করোনা ভাইরাসের অস্তিত্ব পাওয়া যায়। দেখা গেছে, ওই বৃদ্ধা আলফা (যুক্তরাজ্যের ধরন) ও বিটা (দক্ষিণ আফ্রিকার ধরন) – এ দুই রকমের করোনায় সংক্রমিত হয়েছেন।

এ ঘটনার পর চিকিৎসা বিজ্ঞানীরা বলছেন, একই সময়ে দুই ধরনের করোনায় আক্রান্ত হতে পারেন কোনো ব্যক্তি। চিকিৎসকদের সন্দেহ ওই বৃদ্ধা দুই ধরনের ভাইরাস বহনকারী ব্যক্তির সংস্পর্শে গিয়েছিলেন। সূত্র : বিবিসি।

 

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা