,

সরকারের আপাদমস্তক দুর্নীতিগ্রস্ত: বিএনপি

news-image

নিজস্ব প্রতিবেদক : সরকারের আপাদমস্তক এখন দুর্নীতিগ্রস্ত। ভূমিহীন গরিব অসহায় মানুষদের জন্য ‘প্রধানমন্ত্রীর উপহার’ হিসেবে দেওয়া ঘর তৈরিতে যে চিত্র প্রকাশিত হয়েছে, তাতে অন্যান্য ক্ষেত্রে কী ধরনের দুর্নীতি ও লুটপাট চলছে, তা সহজেই অনুমেয়।
আজ শনিবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপির দপ্তরের দায়িত্বে থাকা কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ এসব কথা বলেন।

বিএনপির এই নেতা বলেন, সরকার ঢাকঢোল পিটিয়ে ভূমিহীনদের জন্য ঘর নির্মাণ করেছে, যা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীতে ‘প্রধানমন্ত্রীর উপহার’ হিসেবে উল্লেখ করা হচ্ছে। সেই ঘর নিয়েও যে সীমাহীন দুর্নীতি, লুটপাট, স্বেচ্ছাচারিতা ও দলীয়করণ হয়েছে, তা গণমাধ্যমে প্রকাশ হয়েছে। সেই ঘরগুলো হস্তান্তরের আগেই, কোনো কোনোটি হস্তান্তরের পর কয়েক মাস না যেতেই ধসে পড়েছে। তাতেই প্রমাণিত হয়, দেশে উন্নয়নের নামে হরিলুট চলছে।

 

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের