সজীব গ্রুপের চেয়ারম্যানসহ প্রধান নির্বাহী কর্মকর্তাসহ ৮ জন পুলিশি রিমান্ডে

news-image

নারায়ণগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জের রূপগঞ্জে হাসেম ফুডসের কারখানায় অগ্নিকাণ্ডে ৫২ জনের মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার গ্রুপের চেয়ারম্যান, প্রধান নির্বাহী কর্মকর্তাসহ (সিইও) ৮ জনকে রিমান্ডে পেয়েছে পুলিশ।

এর আগে শনিবার বিকেলে রূপগঞ্জ থানার পরিদর্শক হুমায়ুন কবির মোল্লা আসামিদের রিমান্ডের আবেদন করে আদালতে পাঠান।

শনিবার দুপুরে ভুলতা পুলিশ ফাঁড়ির পরিদর্শক নাজিম উদ্দিন মজুমদার বাদী হয়ে আটজনের নাম উল্লেখ ও অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে রূপগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেন। আসামিরা হলেন সজীব গ্রুপের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক আবুল হাসেম, তাঁর ছেলে হাসীব বিন হাসেম, তারেক ইব্রাহীম, তাওসীব ইব্রাহীম, তানজীম ইব্রাহীম, প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) শাহান শাহ আজাদ, উপমহাব্যবস্থাপক মামুনুর রশিদ ও প্রকৌশলী মো. আলাউদ্দিন।

জেলা পুলিশ সুপার জায়েদুল আলম প্রথম আলোকে বিষয়টি নিশ্চিত করে জানান, নাম উল্লেখ করা সব আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।

রিমান্ড আবেদনে রূপগঞ্জ থানার পরিদর্শক হুমায়ুন করিব মোল্লা উল্লেখ করেন, ঘটনার মূল রহস্য উদ্‌ঘাটনসহ জড়িত অজ্ঞাতনামা আসামিদের সঠিক নাম-ঠিকানা সংগ্রহ ও ঘটনায় কার কী ভূমিকা ছিল, তা উদ্‌ঘাটন করার জন্য ব্যাপক জিজ্ঞাসাবাদের জন্য আসামিদের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন।

এর আগে অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনায় কারখানার মালিকসহ আটজনকে গ্রেপ্তারের কথা জানান স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। আজ শনিবার ঘটনাস্থল পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি। মন্ত্রী বলেন, এ ঘটনার জন্য কারও ন্যূনতম অবহেলা পাওয়া গেলে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আহত ও নিহত ব্যক্তিদের পরিবারকে সরকারের পক্ষ থেকে যতটা সম্ভব ক্ষতিপূরণ দেওয়া হচ্ছে এবং হবে। ভবন নির্মাণে ন্যূনতম ত্রুটি এবং কারখানা পরিচালনায় কোনো গাফিলতি থাকলে তার বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।

 

এ জাতীয় আরও খবর

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ

রাজধানীর ৫ হাসপাতালে চালু হচ্ছে পিপিপি পদ্ধতিতে উন্নত চিকিৎসা সেবা: স্বাস্থ্যমন্ত্রী

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ

নতুন বাড়িতে ওঠার সময় যে বিষয়গুলো খেয়াল করবেন

চুলে নজরকাড়া সাজ, পূর্ণিমা যেন অষ্টাদশী তরুণী!

‘ম্যাজিক বস’ নিলয় আলমগীর

আদালত প্রাঙ্গণে ক্ষুব্ধ পরীমনি

১৩১ রানের জুটি ভাঙলেন হাসান মাহমুদ

নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল থেকে ককটেল নিক্ষেপ, পুলিশ আহত

এআই যেন বেকারত্বের সংকট আরও না বাড়ায়, সতর্ক করলেন রাষ্ট্রপতি

হত্যা মামলায় ইকবাল সোবহানকে কারাগারে রাখার আবেদন

মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে : প্রধানমন্ত্রী