,

আগস্টের শুরুতেই ফাইজারের ৬০ লাখ ডোজ টিকা দেশে আসবে: স্বাস্থ্যমন্ত্রী

news-image

নিজস্ব প্রতিবেদক : আগামী আগস্ট মাসের শুরুতে কোভ্যাক্সের মাধ্যমে ফাইজারের ৬০ লাখ ডোজ করোনার টিকা দেশে আসবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। আজ শনিবার দুপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) কনভেনশন সেন্টার পরিদর্শন শেষে তিনি এ কথা জানিয়েছেন।

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, আল্লাহর রহমতে, দেশে টিকার সমস্যার সমাধান হয়ে গেছে। ইতোমধ্যে কোভ্যাক্সের আওতায় ৪৫ লাখ টিকা এসেছে। গত শুক্রবার বিশ্ব স্বাস্থ্য সংস্থা বাংলাদেশ সরকারকে চিঠি দিয়ে নিশ্চিত করেছে আগস্টের শুরুতেই ফাইজারের ৬০ লাখ ডোজ টিকা বাংলাদেশে আসবে।

স্বাস্থ্যমন্ত্রী আরও জানিয়েছেন, চলতি মাসের শেষে অথবা আগামী মাসের শুরুতে চীনের সিনোফার্মের ৫০ লাখ ডোজ টিকা বাংলাদেশে পৌঁছাবে। আমরা আশা করছি, আগামী দেড় মাসের মধ্যে এক থেকে দেড় কোটি ডোজ টিকা আমাদের হাতে থাকবে।

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের