আম পেয়ে প্রধানমন্ত্রীকে ‘রিটার্ন গিফট’ হিসেবে যা পাঠাচ্ছেন ত্রিপুরা ও মেঘালয়ের মুখ্যমন্ত্রী

news-image

অনলাইন ডেস্ক : প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে আম উপহার পেয়ে তাকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন ভারতের ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব ও মেঘালয়ের মুখ্যমন্ত্রী কনরাড সাংমা। সেই সঙ্গে তারাও প্রধানমন্ত্রীকে ‘রিটার্ন গিফট’ পাঠানোর সিদ্ধান্ত নিয়েছেন।

ত্রিপুরার মুখ্যমন্ত্রী তার রাজ্যের বিখ্যাত ‘রাণী আনারস’ পাঠাবেন। আর মেঘালয়ের মুখ্যমন্ত্রী পাঠাবেন সেখানকার বিখ্যাত মসলা, হলুদ এবং অর্গানিক পণ্য। খবর আউটলুক, পিটিআই ও ইন্ডিয়ান এক্সপ্রেসের।

জানা গেছে, ত্রিপুরা রাজ্যের পক্ষ থেকে সাড়ে ৬৫০ কেজি আনারস পাঠানো হতে পারে। ইন্ডিয়ান হাইকমিশনের মাধ্যমে এ আনারস পাঠানো হবে। ত্রিপুরার গোমতি জেলার আম্পি গ্রাম থেকে বিখ্যাত ‘রাণী আনারস’ সংগ্রহ করা হবে।
সম্প্রতি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, ত্রিপুরার বিপ্লব কুমার দেব, মেঘলায়ের মুখ্যমন্ত্রী কনরাড সাংমা, আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা ও মিজোরামের মুখ্যমন্ত্রী জোরামথাঙ্গাকে উপহার হিসেবে আম পাঠান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

 

এ জাতীয় আরও খবর

বাংলাদেশি বংশোদ্ভূত ছেলেটাই ভোগালেন বাংলাদেশকে

শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে দ্বিতীয় সভা ৯ নভেম্বর

এই নারী আমার স্ত্রী নন : গোলাম মাওলা রনি

এনসিপি থেকে সামান্তা শারমিনের পদত্যাগ

যৌথবাহিনীর অভিযানের সময় গোলাগুলি, সেনা সদস্য আহত : আইএসপিআর

নাহিদ ইসলামের ডাকে এখন ১০০ জনও জড়ো হবেন না: রাশেদ খাঁন

নিউইয়র্কে আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ প্রাণহানি

ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের

তিনি শুধু স্বরাষ্ট্রমন্ত্রী নন-সর্বমন্ত্রণালয়ের মন্ত্রী: নাহিদ ইসলাম

শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী

নবীনগরে সার্বজনীন বহুমুখী কল্যাণ সংস্থার উদ্যোগে ফ্রি অলরাউন্ডার প্রশিক্ষণ

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ