,

চারটি কারণে সংক্রমণ কমছে না : ডব্লিউএইচও

news-image

আন্তর্জাতিক ডেস্ক : বিশ্ব জুড়ে করোনার সংক্রমণ না কমার জন্য চারটি কারণকে দায়ী করেছেন ডব্লিউএইচও’র প্রধান বিজ্ঞানী সৌম্য স্বামীনাথন।

তিনি বলেন, ‘বিশ্ব স্বাস্থ্য সংস্থার ছয়টি অঞ্চলের মধ্যে পাঁচটি অঞ্চলে আক্রান্তের সংখ্যা বাড়ছে। এ ছাড়া আফ্রিকাতে করোনায় মৃত্যুহার গত দু’সপ্তাহে ৩০ থেকে ৪০ শতাংশ বেড়েছে। গত ২৪ ঘণ্টায় বিশ্বে প্রায় ৫ লাখ মানুষ আক্রান্ত হয়েছেন ও ৯ হাজার ৩০০ জনের মৃত্যু হয়েছে। এর থেকেই প্রমাণিত, সংক্রমণ এখনো কমেনি।’

তার মতে যে চারটি প্রধান কারণের জন্য সংক্রমণ কমছে না সেগুলো হল: ডেল্টা প্রজাতির সংক্রমণ বৃদ্ধি, সামাজিকভাবে মেলামেশা বেড়ে যাওয়া, লকডাউনের বিধিনিষেধ শিথিল করে দেওয়া এবং টিকাদানের কম গতি।

সৌম্য আরও জানিয়েছেন, বর্তমানে সবচেয়ে বেশি চিন্তা বাড়িয়েছে ডেল্টা প্রজাতি। যেভাবে একাধিক দেশে এই প্রজাতির সংক্রমণ বাড়ছে তাতে চিন্তায় পড়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থাও।

সৌম্য বলেন, ‘আগে এক জন আক্রান্ত আরও তিন জনকে আক্রান্ত করার ক্ষমতা রাখত। কিন্তু ডেল্টা প্রজাতিতে এক জন আক্রান্ত আরও আট জনকে আক্রান্ত করতে সক্ষম।’

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের