,

চাপের মুখে বাংলাদেশে গণমাধ্যম : যুক্তরাজ্যের প্রতিবেদন

news-image

অনলাইন ডেস্ক : যুক্তরাজ্য সরকার বলেছে, বাংলাদেশে গণমাধ্যমের স্বাধীনতা চাপের মুখে রয়েছে। অন্যদিকে রাজনৈতিক স্বাধীনতাও সংকুচিত হয়ে পড়েছে।

বৃহস্পতিবার প্রকাশিত ‘মানবাধিকার ও গণতন্ত্র প্রতিবেদন ২০২০’-এ এসব কথা বলা হয়েছে। এতে আরও উল্লেখ করা হয় যে বাংলাদেশে গত বছর সার্বিক মানবাধিকার পরিস্থিতির কোনো উন্নতি হয়নি।

যুক্তরাজ্য সরকার বলেছে, বাংলাদেশে মানবাধিকার পরিস্থিতি নিয়ে তাদের উদ্বেগের বিষয়টি কূটনৈতিক ও উন্নয়ন কর্মসূচির মাধ্যমে ঢাকাকে অবহিত করা হবে। প্রতিবেদনে গণমাধ্যমের স্বাধীনতায় আরও বিধিনিষেধ আরোপ, ডিজিটাল নিরাপত্তা আইন এবং নারী ও শিশুদের ওপর সহিংসতায় উদ্বেগ প্রকাশ করা হয়। সরকারের করোনাভাইরাস মোকাবিলা নিয়ে সমালোচনাকারীদের দমন করা হচ্ছে বলেও এতে উল্লেখ করা হয়।

যুক্তরাজ্যের মানবাধিকারমন্ত্রী লর্ড তারিক আহমদ বলেন, বাংলাদেশ, ইথিওপিয়া ও সিয়েরা লিয়নসহ বিভিন্ন দেশে গণমাধ্যম শক্তিশালীকরণে তারা কর্মসূচি নেবেন। যুক্তরাজ্যের প্রতিবেদনে বলা হয়, রিপোর্টার্স উইদাউট বর্ডার্সের তালিকায় ১৮০টি দেশের মধ্যে গণমাধ্যমের স্বাধীনতায় বাংলাদেশের অবস্থান এখন ১৫১। এটা এ যাবৎকালের সর্বনিম্ন অবস্থান।

এতে আরও বলা হয়, ডিজিটাল নিরাপত্তা আইনে ৪১টি মামলায় ৭৫ সাংবাদিকের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে আর গ্রেপ্তার করা হয়েছে ৩২ জনকে।

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের