রবিবার, ২১শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

কুষ্টিয়ায় করোনা ইউনিটে আরও ২২ জনের মৃত্যু

news-image

অনলাইন ডেস্ক : কুষ্টিয়া জেনারেল হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় আরও ২২ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে করোনায় আক্রান্ত হয়ে ১২ জন ও উপসর্গে ১০ জন মারা যায়।

বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টার মধ্যে তাদের মৃত্যু হয়।

এদিকে, কুষ্টিয়া মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে গত ২৪ ঘণ্টায় আরও ২২০ করোনা রোগী শনাক্ত হয়েছে। শনাক্তের হার ২৭ দশমিক ৭৭ শতাংশ। এ নিয়ে জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৯ হাজার ৮৮৪ জনে। মৃত্যু হয়েছে ৩০৮ জনের। আর সুস্থ হয়েছে ৬ হাজার ২৭৫ জন।