,

কোপা আমেরিকা: ফাইনালে ব্রাজিলের দুশ্চিন্তা যা নিয়ে

news-image

অনলাইন ডেস্ক : প্রত্যাশা মতোই এবারের কোপা আমেরিকার ফাইনালে উঠেছে ব্রাজিল। সেমিফাইনালে পেরুকে ১-০ গোলে হারিয়েছে তারা তারা। ম্যাচে একমাত্র গোলটি করেন লুকাস পাকেতা। এই লুকাস পাকেতাই কোয়ার্টার ফাইনালে গোল করে জিতিয়েছিলেন ব্রাজিলকে।

সেমিফাইনালে পেরুর বিরুদ্ধে ফেভারিট হিসেবেই মাঠে নামে ব্রাজিল। খেলার গতিপ্রকৃতিতেই দুই দলের মানের পার্থক্য ছিল স্পষ্ট। নেইমার, রিচার্লিসন, পাকেতাদের আক্রমণাত্মক ফুটবলের সামনে অসহায় লাগছিল পেরুকে। কিন্তু এত কিছু করেও গোল মাত্র একটাই।

এনন ঘটনার পেছনে প্রথম কারণ পেরুর গোলকিপারের লড়াই, আরও এক কারণ ব্রাজিলিয়ানদের গোলের সুযোগ নষ্ট করা। সেইমিফাইনালের ওই ম্যাচে পেরুর গোলকিপার পেদ্রো অন্তত দুইটি নিশ্চিত গোল বাঁচিয়ে দেন। অবশেষে ৩৫ মিনিটে গোল আসে। গোলদাতা পাকেতা হলেও আসল কারিগর সেই নেইমার জুনিয়র। একাই পেরু রক্ষণকে কাটিয়ে পাকেতাকে বল সাজিয়ে দেন তিনি। এরপর আর কোনও ভুল করেননি পাকেতা।
ফাইনালে ওঠায় পৃথিবী জুড়ে ব্রাজিল সমর্থকরা খুশি হলেও চিন্তা রয়ে যাচ্ছে ব্রাজিল দলের ফিনিশিং নিয়ে। ইতোমধ্যে দ্বিতীয় সেমিফাইনালে কলম্বিয়াকে হারিয়ে ফাইনালে লিওনেল মেসির আর্জেন্টিনা। তাদের বিরুদ্ধে জিততে হলে এমন গোলের সুযোগ নষ্ট করলে চলবে না, তা ভাল করেই জানেন ব্রাজিলের কোচ তিতে।

 

এ জাতীয় আরও খবর

ড্রেজারের পাইপ ও পরিত্যক্ত সেতুতে বন্ধ নদীপথ, প্রতিমা পরিবহনে চরম ভোগান্তি

অটোরিকশা নিয়ে নতুন পরিকল্পনা, কতটা কার্যকর হবে?

বিয়ের জন্য যেমন ছেলে চান মিমি

ঢাকায় দিনের তাপমাত্রা কমতে পারে

ডিমের বাজারে মধ্যস্বত্বভোগীর দাপট, জিম্মি খামারি-ভোক্তা

সবজির বাজারে জ্বালানি তেলের দাম বাড়ার প্রভাব

দেশের বাজারে বাড়ল স্বর্ণের দাম

আফগানিস্তানের বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ

সবুজ সংকেত রূপপুরে, প্রতিকূলতা পেরিয়ে জ্বলল আশার আলো

বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে

রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’: স্বরাষ্ট্রমন্ত্রী

আমরা ভারতবিরোধী না: আসিফ মাহমুদ