পুত্রবধূ অপছন্দ, মালাবদলের সময় ছেলেকে জুতো খুলে মারলেন মা!

news-image

অনলাইন ডেস্ক : বাড়ির অমতে নিজের পছন্দের পাত্রীকে বিয়ে করেছিলেন ছেলে। এতে রেগে গিয়ে মালাবদলের সময় ছেলেকে জুতো খুলে মারলেন মা! ভারতের উত্তরপ্রদেশের হামিরপুর জেলার এ ঘটনা ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়।

জানা গেছে, ঘটনাটি গত ৩ জুলাই হামিরপুরের সুমেরপুর গ্রামের এক বিয়ের আসরের। এর আগে আদালতে গিয়ে রেজিস্ট্রি করে ঘর বেঁধেছিলেন উত্তরপ্রদেশের ওই যুবক। পরে পাত্রীর বাবার ইচ্ছায় ধুমধাম করে বিয়ে উদ্‌যাপন করতে গিয়েই ঘটে বিপত্তি। যদিও বিয়েতে ছেলের পরিবারকে আমন্ত্রণ জানানো না হলেও বিনা আমন্ত্রণে অনুষ্ঠানে হাজির হন পাত্রের মা।

ভিডিওতে দেখা যায়, মালাবদলের সময় ভিড় ঠেলে অনুষ্ঠানমঞ্চের দিকে এগিয়ে যাচ্ছেন ওই নারী। হঠাৎই নিজের জুতো খুলে তা দিয়ে পাত্রের মাথায় মারতে শুরু করেন। তাকে থামাতে ছুটে আসেন অতিথিরা।
সূত্র : আনন্দবাজার পত্রিকা।

 

এ জাতীয় আরও খবর

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ

রাজধানীর ৫ হাসপাতালে চালু হচ্ছে পিপিপি পদ্ধতিতে উন্নত চিকিৎসা সেবা: স্বাস্থ্যমন্ত্রী

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ

নতুন বাড়িতে ওঠার সময় যে বিষয়গুলো খেয়াল করবেন

চুলে নজরকাড়া সাজ, পূর্ণিমা যেন অষ্টাদশী তরুণী!

‘ম্যাজিক বস’ নিলয় আলমগীর

আদালত প্রাঙ্গণে ক্ষুব্ধ পরীমনি

১৩১ রানের জুটি ভাঙলেন হাসান মাহমুদ

নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল থেকে ককটেল নিক্ষেপ, পুলিশ আহত

এআই যেন বেকারত্বের সংকট আরও না বাড়ায়, সতর্ক করলেন রাষ্ট্রপতি

হত্যা মামলায় ইকবাল সোবহানকে কারাগারে রাখার আবেদন

মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে : প্রধানমন্ত্রী