বৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

খিটখিট মেজাজ যেসব প্রভাব ফেলে শরীরে

news-image

নিউজ ডেস্ক : শরীর সুস্থ রাখার জন্য হাসিখুশি থাকার বিকল্প নেই। হাসিখুশি থাকার উপকারিতাও অনেক। অনেক রোগ থেকে আপনাকে দূরে রাখবে আপনার মুখের হাসি। মুখের হাসিতে সবসময় ইতিবাচকতার প্রকাশ পায়।

গবেষকরা বলেছেন, হাসিমুখে থাকলে বা আনন্দে থাকলে ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধিতে সাহায্য করে। অন্যদিকে দীর্ঘ সময় ধরে মন খারাপ থাকলে বা মেজাজ খিটখিট করলে সেটি শারীরিক সমস্যার কারণ হতে পারে। আর এই প্রভাব আপনার চেহারাতেও পড়বে। এ কারণে তাড়াতাড়ি বুড়ো ভাব এবং বলিরেখা দেখা দিতে পারে আপনার চেহারায়। সেই সাথে মুখে ব্রণের সমস্যাও সৃষ্টি হতে পারে।

আনন্দবাজার পত্রিকা অনলাইনে একটি সমীক্ষার কথা উল্লেখ করে বলে, যাদের রাগ বেশি তাদের ত্বকে নতুন কোষ তৈরি হতে অনেক বেশি সময় লাগে।

মানসিক চাপ বেড়ে যায় রাগের কারণে। মানসিক চাপ বেড়ে গেলে শরীরে কর্টিসোল হরমোন তৈরি হয়। এটি শরীরে নানারকম অঙ্গপ্রতঙ্গের ওপর প্রভাব ফেলতে পারে।

হৃদরোগ বিশেষজ্ঞরা বলেন, বেশি রেগে যাওয়ার কারণে হৃদরোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। যারা অল্পতেই রেগে যান তাদের স্ট্রোক, কিডনির রোগ ও স্থূলত্বের ঝুঁকি বেশি থাকে।

হঠাৎ করে রাগ হলে সেটি আমাদের মস্তিষ্কের ওপর প্রচণ্ড চাপ ফেলে। এ কারণে মস্তিষ্কের রক্তনালিগুলো কিছুক্ষণের জন্য বন্ধ হয়ে যায়। এ সময় স্ট্রোক হওয়ার ঝুঁকি অনেক বেড়ে যায়।

এটি শরীরে উচ্চ রক্তচাপ, বুকে ব্যথা, মাথাব্যথা, মাইগ্রেন, অ্যাসিডিটির মতো নানা সমস্যার সৃষ্টি করে। এছাড়া রাগ মানুষের স্ট্রেস এবং বিষণ্নতা বাড়িয়ে তুলে। তাই সুস্থ থাকার জন্য অবশ্যই রাগ থেকে নিজেকে দূরে রাখতে হবে।

 

এ জাতীয় আরও খবর

রাষ্ট্রপতির পদত্যাগ হলে সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণ: স্বরাষ্ট্রমন্ত্রী

মালদ্বীপের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বাংলাদেশ হাইকমিশনারের বৈঠক

বোয়ালখালীতে ৫ শ্রমিকের মৃত্যু, মামলা ছাড়াই চলছে সমঝোতার চেষ্টা

১৭ বছর পর ইংল্যান্ড সফরে বাংলাদেশ, টেস্ট হবে লর্ডসে

২৭ জুলাই থেকে চট্টগ্রাম বোর্ডের HSCপরীক্ষা শুরু

ব্রিকস সম্মেলনে যোগ দিতে তারেক রহমানকে মোদির আমন্ত্রণ

গাজী নজরুলের বহিষ্কার জানিয়ে ইসিকে চিঠি জামায়াতের

ইরান ইস্যুতে কঠিন কূটনৈতিক চাপে ট্রাম্প

মানবিক সহায়তায় আলোচনায় ‘আমরা বিএনপি পরিবার’

২০৩৪ সালে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য বাংলাদেশের

শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ড. খলিলুরের বৈঠক

তথ্যমন্ত্রীর নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট, সতর্কবার্তা