বৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

পুত্র নাকি কন্যা সন্তানের মা হচ্ছেন নুসরাত?

news-image

বিনোদন ডেস্ক : মা হতে চলেছেন অভিনেত্রী ও সাংসদ নুসরাত জাহান। এ কথা সবারই জানা। এরইমধ্যে একাধিক বার নেটমাধ্যমে নিজের ছবি দিয়েছেন, যেখানে আবছা করে নুসরাতের বেবি বাম্প বোঝা গিয়েছে।

জানা গিয়েছিল, আগামী সেপ্টেম্বর মাসে সন্তান জন্মের সম্ভাব্য সময়। নুসরাত পুত্রসন্তানের জন্ম দেবেন নাকি কন্যা, তা নিয়ে সমাজের বিভিন্ন অংশে কৌতূহল এবং আগ্রহের জন্ম হয়েছে। সম্প্রতি নুসরাত তার ইনস্টাগ্রাম স্টোরিতে একটি ছবি পোস্ট করায় সেই জল্পনা আরও বেড়েছে।

পাশ্চাত্য সংস্কৃতিতে সন্তান পুত্র না কন্যা, তা প্রকাশ করার উপলক্ষে পার্টির আয়োজন করা হয়। যেখানে একটি কেক কাটা হয়। যিনি কেকটি বানান, কেবল তিনিই সন্তানের লিঙ্গ জানবেন। এমনই প্রথা। কেক বানানোর সময়ে তার ভিতরে নীল অথবা গোলাপি রঙের স্তর থাকে। নীল স্তর থাকলে বোঝা যায় পুত্রসন্তান। আর গোলাপি মানে কন্যাসন্তান।

সে রকমই একটি কেক পৌঁছেছে নুসরাতের বাড়িতে। কেকের উপর লেখা, ‘বয় অর গার্ল?’ অর্থাৎ পুত্রসন্তান নাকি কন্যাসন্তান? ‘বয়’ লেখার উপরে নীল রং দিয়ে পতাকা আঁকা। ‘গার্ল’-এর উপরে গোলাপি রঙের পতাকা। যারা কেক বানিয়েছেন, তাদের নাম লেখা রয়েছে কেকের উপর। নুসরাত সেই ছবিটি দিয়ে তার উপর চুম্বনের চিহ্ন এঁকে দিয়েছেন। যা থেকে অনেকের জল্পনা, নুসরাত সম্ভবত জেনে গিয়েছেন তার সন্তান কন্যা না পুত্র হতে চলেছে।

প্রসঙ্গত, ভবিষ্যৎ সন্তানের লিঙ্গ নির্ধারণ সম্পূর্ণ বেআইনি। কিন্তু নেটাগরিকদের জল্পনা চলছেই। সেই জল্পনার পাশাপাশি আরও একটা প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা চলছে- নুসরাতের সন্তানের পিতৃপরিচয় কী? তা নিয়ে এখনও মুখ খোলেননি অভিনেত্রী।

 

এ জাতীয় আরও খবর

রাষ্ট্রপতির পদত্যাগ হলে সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণ: স্বরাষ্ট্রমন্ত্রী

মালদ্বীপের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বাংলাদেশ হাইকমিশনারের বৈঠক

বোয়ালখালীতে ৫ শ্রমিকের মৃত্যু, মামলা ছাড়াই চলছে সমঝোতার চেষ্টা

১৭ বছর পর ইংল্যান্ড সফরে বাংলাদেশ, টেস্ট হবে লর্ডসে

২৭ জুলাই থেকে চট্টগ্রাম বোর্ডের HSCপরীক্ষা শুরু

ব্রিকস সম্মেলনে যোগ দিতে তারেক রহমানকে মোদির আমন্ত্রণ

গাজী নজরুলের বহিষ্কার জানিয়ে ইসিকে চিঠি জামায়াতের

ইরান ইস্যুতে কঠিন কূটনৈতিক চাপে ট্রাম্প

মানবিক সহায়তায় আলোচনায় ‘আমরা বিএনপি পরিবার’

২০৩৪ সালে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য বাংলাদেশের

শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ড. খলিলুরের বৈঠক

তথ্যমন্ত্রীর নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট, সতর্কবার্তা