৫ উইকেট হারিয়ে বাংলাদেশর সংগ্রহ ১৪০ রান

news-image

সতীর্থরা একে একে মাঠ ছাড়লেও দারুণ অধিনায়কসূলভ ইনিংস খেলে যাচ্ছিলেন মুমিনুল হক। তবে সেঞ্চুরি থেকে ৩০ রান দূরে থাকতে বিদায় নিতে হলো তাকে।৯২ বলে ১৩টি চারের সাহায্যে ব্যক্তিগত ৭০ রানে ভিক্টর নিয়াচির বলে আউট হন তিনি। এ প্রতিবেদন লেখা পর্যন্ত ৪০ ওভার শেষে ৫ উইকেট হারিয়ে ১৪০ রান করেছে বাংলাদেশ। ব্যাটিংয়ে আছেন লিটন দাশ ও মাহমুদউল্লাহ রিয়াদ।

এর আগে দলীয় শতকের পরই বাংলাদেশ শিবিরে ফের বিপর্যয় নামে। পর পর দুই ওভারে বিদায় নেন মুশফিকুর রহিম ও সাকিব আল হাসান। ব্লেসিং মুজারবানির তৃতীয় শিকারে এলবি হয়ে মাঠ ছাড়েন ১১ রান করা মুশফিক। আর ৩০তম ওভারের তৃতীয় বলে ব্যক্তিগত ৩ রানে থাকা সাকিবকে রেগিস চাকাভার ক্যাচে ফেরান ভিক্টর নিয়াচি।

দলের বিপর্যয়ে ব্যাটিং শুরু করেন মুমিনুল হক। সেখান থেকে টেস্ট ক্যারিয়ারের ১৪তম হাফসেঞ্চুরি পূরণ করলেন। চতুর্থ উইকেট জুটিতে মুশফিকুর রহিমের সঙ্গে ৩৮ রানের পার্টনারশিপ গড়ে অবিচ্ছিন্ন রয়েছেন অধিনায়ক। একইসঙ্গে দলীয় শতক পেরিয়েছে বাংলাদেশ।

অধিনায়ক মুমিনুল হকের সঙ্গে তৃতীয় উইকেট জুটিতে ৬০ রান তোলেন সাদমান ইসলাম। তবে শেষ পর্যন্ত ইনিংস বড় করতে পারেননি এই বাঁহাতি। ৬৪ বলে ৪টি চারে ২৩ রান করে রিচার্ড এনগারাভার বলে উইকেটরক্ষক ব্র্যান্ডন টেইলরকে ক্যাচ দেন।

এর আগে প্রথমে ব্যাটিংয়ে নেমে বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। দলীয় মাত্র ৮ রানে ২ উইকেট হারায় সফরকারীরা। ব্লেসিং মুজারবানির শিকার হয়ে মাঠ ছাড়েন ওপেনার সাইফ হাসান (০) ও নাজমুল হোসেন শান্ত (২)।

জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্টে টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। বুধবার (০৭ জুলাই) হারারে স্পোর্টস ক্লাব মাঠে টস জিতেন বাংলাদেশ অধিনায়ক মুমিনুল হক।

ইনজুরির কারণে একাদশে নেই অভিজ্ঞ ওপেনার তামিম ইকবাল। এছাড়া বাদ পড়েছেন তাইজুল ইসলাম এবং আবু জায়েদ রাহী। ফিরেছেন সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ এবং সাদমান ইসলাম।

বাংলাদেশ একাদশ
মুমিনুল হক (অধিনায়ক), মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ, সাদমান ইসলাম, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, লিটন দাস (উইকেটরক্ষক), মেহেদি হাসান মিরাজ, তাসকিন আহমেদ, এবাদত হোসেন।

জিম্বাবুয়ে একাদশ
ব্র্যান্ডন টেইলর (অধিনায়ক ও উইকেটরক্ষক), রেগিস চাকাভা, কাইয়া রয়, কাইতানো তাকুজওয়ানাসা, তিমিসেন মারুমা, ব্লেসিং মুজারবানি, মায়ার্স ডায়ন, রিচার্ড এনগারাভা, নিয়াচি ভিক্টর, সাম্বা মিলটন, ডোনাল্ড তিরিপানো।

এ জাতীয় আরও খবর

নবীনগরে ডা. হামদু মিয়া ফাউন্ডেশনের উদ্যোগে স্মৃতি শিক্ষাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

চামড়া শিল্পের উন্নয়নে ১৩ দফা প্রস্তাব, আত্মপ্রকাশ করল এলএফবি

রাণীনগরে জঙ্গল থেকে ১০টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার

নবীনগরে ছাত্রলীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ১

নেতাকর্মীদের ভালোবাসা ও অশ্রুসিক্ত বিদায়ে চিরনিদ্রায় শায়িত বিএনপি নেতা আশরাফ

১৫ বছর পর শাহরুখ-কারিনার রসায়ন

আইসিজের রায়ের পর নিজ দেশে ফেরার বিষয়ে কী ভাবছেন রোহিঙ্গারা

এনআইডি কার্ড হারালে কী করবেন, জেনে নিন নিয়ম

ডিসেম্বরে দেশে ফিরছেন মেসি

মমতার বড় জয়, বিরোধীদলীয় নেতা ঋতব্রতর নিয়োগ বাতিল

যারা গুজব ছড়াচ্ছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: আইজিপি

শ্রমিক অসন্তোষে পোশাকের অর্ডার হারাচ্ছে বাংলাদেশ, সুবিধা পাচ্ছে ভারত