,

পরিস্থিতির চরম অবনতি, ১৯ জেলায় করোনা ও উপসর্গ নিয়ে দেড় শতাধিক মৃত্যু

news-image

অনলাইন ডেস্ক : সারাদেশে করোনাভাইরাস পরিস্থিতির ব্যাপক অবনতি হয়েছে। ইতোমধ্যেই গ্রামেগঞ্জে ছড়িয়ে পড়েছে এই ভাইরাস। প্রতিদিনিই মারা যাচ্ছে মানুষ। বুধবার দুপুরের আগেই ১৯ জেলায় শতাধিক মৃত্যুর খবর পাওয়া গেছে।

রাজশাহী:
রাজশাহীতে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত ও উপসর্গ নিয়ে ২০ জনের মৃত্যু হয়েছে। তারা সবাই রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন ছিলেন। এছাড়া এই সময়ে ৪৪৭ জনের নমুনা পরীক্ষায় ৯৮ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ২১ দশমিক ৯২ শতাংশ।

খুলনা:
খুলনায় গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত ও উপসর্গ নিয়ে ২২ জনের মৃত্যু হয়েছে। আর ১৬৫ জনের নমুনা পরীক্ষায় ১০২ জনের করোনা শনাক্ত হয়।
বরিশাল:
বরিশালে গত ২৪ ঘণ্টায় শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডে ৭ জন মারা গেছে। শনাক্তের হার ৬৯ দশমিক ১৪ শতাংশ। জেলায় নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে ১৭৩ জন।

পঞ্চগড়:
পঞ্চগড়ে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আরও একজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৪৬ জনের করোনা শনাক্ত হয়েছে।

টাঙ্গাইল:
টাঙ্গাইলে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত ও উপসর্গ নিয়ে ৬ জন মারা গেছেন। একই সময়ে ৫৪২টি নমুনা পরীক্ষায় ২৭৭ জনের করোনা শনাক্ত হয়। শনাক্তের হার ৫১ দশমিক ১০ শতাংশ।

ফরিদপুর:
ফরিদপুরে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে আরও ৯ জন মারা গেছে। ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে তারা চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। একই সময়ে ৩৫৪ নমুনা পরীক্ষার নতুন করে আরও ১৬৩ জনের করোনা শনাক্ত হয়।

কুড়িগ্রাম:
কুড়িগ্রামে গত ২৪ ঘণ্টায় করোনায় দুজনের মৃত্যু হয়েছে। একই সময়ে ১১৫ জনের নমুনা পরীক্ষা করে ৫৯ জনের করোনা শনাক্ত হয়েছে।

ঠাকুগাঁও:
ঠাকুরগাঁওয়ে গত ২৪ ঘণ্টায় করোনায় ৪ জনের মৃত্যু হয়েছে।

সাতক্ষীরা:
সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে গত ২৪ ঘণ্টায় করোনা উপসর্গ নিয়ে ৯ জনের মৃত্যু হয়েছে।

চট্টগ্রাম:
চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে ৪ জন মারা গেছেন।

কুষ্টিয়া:
কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ২৪ ঘণ্টায় করোনা ও উপসর্গ নিয়ে ১৬ জনের মৃত্যু হয়েছে।

নড়াইল:
নড়াইলে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আরও ৪ জনের মৃত্যু হয়েছে।

চুয়াডাঙ্গা:
চুয়াডাঙ্গায় একদিনে করোনায় আক্রান্ত ও উপসর্গ নিয়ে ৭ জনের মৃত্যু হয়েছে।

ফরিদপুর:
ফরিদপুরে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে আরও ৯ জন মারা গেছে। ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে তারা চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। একই সময়ে ৩৫৪ নমুনা পরীক্ষার নতুন করে আরও ১৬৩ জনের করোনা শনাক্ত হয়।

বগুড়া:
বগুড়ায় গত ২৪ ঘণ্টায় করোনায় এবং উপসর্গ নিয়ে ১৬ জনের মৃত্যু হয়েছে।

নওগাঁ:
নওগাঁয় গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আরও ৪ জনের মৃত্যু হয়েছে।

নাটোর:
নাটোরে গত ২৪ ঘণ্টায় করোনা ও উপসর্গ নিয়ে ৩ জন মারা গেছ। তারা সবাই নাটোর সদর হাসপাতালে চিকিৎসাধীন ছিল।

ঝিনাইদহ:
সীমান্তবর্তী জেলা ঝিনাইদহে একদিনে করোনায় আক্রান্ত ও উপসর্গ নিয়ে ১১ জনের মৃত্যু হয়েছে। এছাড়াও নতুন করে করোনায় আক্রান্ত হয়েছে ১৫৬ জন। আক্রান্তের হার ৩৪ দশমিক ১৩ ভাগ।

বাগেরহাট:
গত ২৪ ঘণ্টায় বাগেরহাটে করোনা ভাইরাসে আরও ৩ জন মারা গেছে।

 

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা