রবিবার, ৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

করোনার ভ্যাকসিন নিলেন তারেক রহমানের শাশুড়ি

news-image

অনলাইন ডেস্ক : করোনাভাইরাসের ভ্যাকসিন নিয়েছেন নৌবাহিনীর সাবেক প্রধান রিয়ার অ্যাডমিরাল মরহুম মাহবুব আলী খানের সহধর্মিণী চিত্রশিল্পী সৈয়দা ইকবাল মান্দ বানু।

সোমবার দুপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) করোনার ভ্যাকসিন নেন তিনি।

উল্লেখ্য, ইকবাল মান্দ বানুর ছোট মেয়ে কার্ডিওলজিস্ট ডা. জোবায়দা রহমান। যার স্বামী বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
সোমবার দুপুরে বিএসএমএমইউতে যান সৈয়দা ইকবাল মান্দ বানু। পরিবারের সদস্যদের মধ্যে সঙ্গে ছিলেন তার মেয়ে সৈয়দা শাহিনা খান জামান বিন্দু ও জামাতা সাবেক কূটনীতিক শাফিউজ্জামান। এসময় সেখানে চিকিৎসকদের মধ্যে উপস্থিত ছিলেন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) এর বিএসএমএমইউ শাখার সভাপতি ডা. এরফানুল হক সিদ্দিকী, ডা. শেখ ফরহাদ, ড্যাবের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ডা. পারভেজ রেজা কাকন, ডা. শাহ মুহাম্মদ আমান উল্লাহ্।

এছাড়াও উপস্থিত ছিলেন ডা. মামুন, ডা. আদনান, ডা. বাবু প্রমুখ।