,

তালেবানদের ভয়ে একদিনেই পালাল তিনশো আফগান সেনা

news-image

আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন ও মিত্র সেনারা আফগানিস্তান ছাড়তে শুরু করার ফলে সে দেশে আরো শক্তিশালী হয়ে উঠছে তালেবান। এরই মধ্যে আফগানিস্তানের প্রধান বাণিজ্যিক কেন্দ্র কান্দাহার দখলে নিয়েছে তালেবানরা।

সে দেশের ৪২১টি জেলার প্রায় এক তৃতীয়াংশই এখন তালেবানদের নিয়ন্ত্রণে। একের পর এক এলাকার নিয়ন্ত্রণ নিয়ে নিচ্ছে তারা।

তালেবানের উত্থানের মুখে বহু জায়গায় বিনা প্রতিরোধে মাঠ ছাড়ছে সেনাবাহিনীর সদস্যরা। গত শনিবার একদিনেই প্রতিবেশী তাজিকিস্তানে আশ্রয় নিয়েছে আফগান বাহিনীর তিন শতাধিক সদস্য।

তাজিকিস্তান কর্তৃপক্ষ বলছে, তালেবান যোদ্ধারা সীমান্তের দিকে অগ্রসর হলে শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে আফগানিস্তানের বদখশান প্রদেশের তিন শতাধিক সেনাসদস্য সীমানা অতিক্রম করে তাজিকিস্তানে প্রবেশ করেছে।

মানবতা এবং সুপ্রতিবেশীর নীতির আলোকে তাদের প্রবেশের সুযোগ দেওয়া হয়েছে বলেও জানিয়েছে তারা।
সূত্র: আল-জাজিরা

 

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের