রবিবার, ৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

চলমান বিধি-নিষেধ আরো এক সপ্তাহ বাড়লো

news-image

নিউজ ডেস্ক : করোনা নিয়ন্ত্রণে গত ১ জুলাই থেকে এক সপ্তাহের কঠোর লকডাউন শুরু হয়েছে সারা দেশে। চলমান সেই লকডাউন বা বিধি-নিষেধ আরও এক সপ্তাহ বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। আগামী ১৪ জুলাই পর্যন্ত এই বিধি-নিষেধ বাড়ানো হয়েছে।

এর আগে লকডাউনের চুতর্থ দিন রবিবার চলমান কঠোর লকডাউন আরও এক সপ্তাহ বাড়ানোর সুপারিশ করে কোভিড-১৯ বিষয়ক জাতীয় কারিগরি পরামর্শক কমিটি। এরপর আজ লকডাউন বাড়ানোর সিদ্ধান্ত এলো সরকারের পক্ষ থেকে।

সূত্র : বিডি প্রতিদিন