,

কবি নিশোর কবিতার প্রেমে তিশা

news-image

বিনোদন প্রতিবেদক : ভার্সেটাইল অভিনেতা আফরান নিশো এবার হাজির হচ্ছেন কবি হয়ে। আর এই কবি’র কবিতার প্রেমে মজেছেন অভিনেত্রী তানজিন তিশা।

নিশো-তিশার এই নতুন রসায়ন দেখা যাবে ‘এক মুঠো প্রেম’ নাটকে।

সম্প্রতি নাটকটির শুটিং শেষ হয়েছে। এটি রচনা করেছেন যৌথভাবে ফাহিম হাসান ও জাকারিয়া সৌখিন। এসকে সাহেদ আলী পাপ্পুর প্রযোজনায় এটি পরিচালনা করেছেন জাকারিয়া সৌখিন।

নাটকটিতে আরও অভিনয় করেছেন একে আজাদ আদর, ফারিয়া শাহরিন, চাষী আলম, শরাফ আহমেদ জীবন, জামশেদ শামীম, তানজিম হাসান অনিক, মাসুম বাশার, খালেকুজ্জামান প্রমুখ।

নির্মাতা জানান, কবি বলতে সাধারনত যা বোঝায়, কাঁধে ঝোলানো ব্যাগ, সাদামাটা পোশাক, দরিদ্র- ‘এক মুঠো প্রেম’ নাটকে এমন কবিকে দেখানো হয়নি। এই কবি বেশ আধুনিক, ডিজিটাল। উপার্জনও ভালো। খুব জনপ্রিয়- বিশেষ করে রমনীদের কাছে।

গল্পে দেখা যায়- কবি’র জীবনে প্রেম আসে বারবার। কিন্তু সে কোনো প্রেম ধরে রাখতে পারে না। কারণ সমাজ মনে করে, কবিতা লেখা কোনো পেশা নয়, এদের উপার্জন নেই। তাই কোনো মেয়ের বাবাই কবি’র সঙ্গে তার মেয়েকে বিয়ে দিতে রাজি হয় না।

‘এক মুঠো প্রেম’ নাটকের গল্পে মূল বক্তব্য- কবিদের জীবনের সবচাইতে বড় ট্রাজেডি হচ্ছে, তারা প্রেম করে সুন্দরী মেয়েদের সঙ্গে। কিন্তু তাদের প্রেমিকাদের বিয়ে করে নিয়ে যায় কোন ডাক্তার অথবা ইঞ্জিনিয়ার।

নাটক প্রসঙ্গে নির্মাতা জাকারিয়া সৌখিন বলেন, ‘গল্পটি কিছুটা কমেডি, কিছুটা রোমান্টিক কিন্তু ফাইনালি স্যাটায়ারধর্মী। আমরা একজন কবির আনন্দ, বেদনা, প্রেম ও অপ্রেম দেখবো। চরিত্রটিতে নিশো দারুণ অভিনয় করেছে।’

‘এক মুঠো প্রেম’ সিএমভি’র ব্যানারে নির্মিত হয়েছে। আসছে ঈদে এটি উন্মুক্ত হবে প্রতিষ্ঠানটির ইউটিউব চ্যানেলে।

 

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের