বৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

মিয়ানমারে শহরে ঢুকে ২৫ যুবককে হত্যা করলো নিরাপত্তা বাহিনী

news-image

অনলাইন ডেস্ক : মিয়ানমারের দেপাইন শহরে ২৫ জনকে হত্যা করেছে দেশটির নিরাপত্তা বাহিনী। রাজধানী নেপিদো থেকে ৩০০ কিলোমিটার উত্তরের সাগাইং অঞ্চলে এ ঘটনা ঘটেছে।

জান্তা সরকারের বিরোধীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর মধ্যে সংঘর্ষের সময় এই হত্যাকাণ্ড চালায় নিরাপত্তা বাহিনী। খবর রয়টার্সের।

সহিংসতার বিষয়ে সামরিক বাহিনীর মুখপাত্র কোন বক্তব্য দেয়নি রয়টার্সকে। তবে রাষ্ট্রীয় গণমাধ্যম ‘গ্লোবাল নিউ লাইট অব মিয়ানমার’ বলেছে, অঞ্চলটিতে টহলে নিয়োজিত নিরাপত্তা বাহিনীর সদস্যদের ওপর গেরিলা পদ্ধতিতে হামলা চালিয়েছে বিদ্রোহীরা। এ হামলায় এক সেনা সদস্য নিহত এবং ছয় জন আহত হয়। এরপরই পাল্টা হামলা চালায় নিরাপত্তা বাহিনী। তাতেই তাদের ২৫ জন নিহত হয়েছে।
এদিকে নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় একজন বাসিন্দা ফোনে রয়টার্সকে জানিয়েছেন, গত শুক্রবার ভোরে চারটি সামরিক ট্রাক শহরে ঢুকে সেনা সদস্যদের নামিয়ে দিয়ে গেছে। তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে অবস্থান নিয়েছিল স্থানীয় জান্তাবিরোধী পিপলস ডিফেন্স ফোর্সেস এর যুবকরা। কিন্তু এই যুবকদের তেমন শক্তিশালী অস্ত্রশস্ত্র ছিল না। সামরিক বাহিনী ভারি অস্ত্র ব্যবহার করে তাদের পিছু হটিয়ে দিয়েছে। সংঘর্ষের পর মোট ২৫টি মৃতদেহের সন্ধান মেলে।

 

এ জাতীয় আরও খবর

রাষ্ট্রপতির পদত্যাগ হলে সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণ: স্বরাষ্ট্রমন্ত্রী

মালদ্বীপের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বাংলাদেশ হাইকমিশনারের বৈঠক

বোয়ালখালীতে ৫ শ্রমিকের মৃত্যু, মামলা ছাড়াই চলছে সমঝোতার চেষ্টা

১৭ বছর পর ইংল্যান্ড সফরে বাংলাদেশ, টেস্ট হবে লর্ডসে

২৭ জুলাই থেকে চট্টগ্রাম বোর্ডের HSCপরীক্ষা শুরু

ব্রিকস সম্মেলনে যোগ দিতে তারেক রহমানকে মোদির আমন্ত্রণ

গাজী নজরুলের বহিষ্কার জানিয়ে ইসিকে চিঠি জামায়াতের

ইরান ইস্যুতে কঠিন কূটনৈতিক চাপে ট্রাম্প

মানবিক সহায়তায় আলোচনায় ‘আমরা বিএনপি পরিবার’

২০৩৪ সালে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য বাংলাদেশের

শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ড. খলিলুরের বৈঠক

তথ্যমন্ত্রীর নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট, সতর্কবার্তা