,

মানব পাচারের শিকার অসহায় পরিবারের পাশে প্রাণ-আরএফএল

news-image

অনলাইন ডেস্ক : মানব পাচারের শিকার হয়ে নিঃস্ব ও অসহায় ৬৯৪ পরিবারকে জরুরি খাদ্য ও সুরক্ষাসামগ্রী দিয়ে সহায়তা করেছে দেশের শীর্ষস্থানীয় শিল্পগ্রুপ প্রাণ-আরএফএল

মানব পাচারের শিকার হয়ে নিঃস্ব ও অসহায় ৬৯৪ পরিবারকে জরুরি খাদ্য ও সুরক্ষাসামগ্রী দিয়ে সহায়তা করেছে দেশের শীর্ষস্থানীয় শিল্পগ্রুপ প্রাণ-আরএফএল। উইনরক ইন্টারন্যাশনাল বাংলাদেশ-এর ‘আশ্বাস’ প্রকল্পের আওতায় গত সপ্তাহে এ খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

সুইস এজেন্সি ফর ডেভেলপমেন্ট অ্যান্ড কো-অপারেশনের (এসডিসি) অর্থায়নে ‘উইনরক ইন্টারন্যাশনাল বাংলাদেশ’ দেশের বিভিন্ন জায়গায় মানব পাচারের শিকার হওয়া ব্যক্তিদের সহায়তা দিতে কাজ করে আসছে। প্রতিষ্ঠানটি সাতক্ষীরা, খুলনা, যশোর, চট্টগ্রাম ও কক্সবাজার জেলায় আশ্বাস প্রকল্পের আওতায় কার্যক্রম পরিচালনা করছে। প্রাণ-আরএফএল গ্রুপের পক্ষ থেকে এ জেলাগুলোতে জরুরি সহায়তা দেওয়া হয়েছে।

এ বিষয়ে প্রাণ-আরএফএল গ্রুপের হেড অব কর্পোরেট ব্র্যান্ড নুরুল আফসার বলেন, “করোনা মহামারির শুরু থেকে অসহায়, কর্মহীন ও দুস্থ মানুষদের পাশে দাড়াতে ‘পাশে আছি বাংলাদেশ’ নামে একটি কর্মসূচি চালু করে প্রাণ-আরএফএল গ্রুপ। সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে এ উদ্যোগের মাধ্যমে ইতোমধ্যে ৭০ হাজার পরিবারের মাঝে জরুরি খাদ্য ও অন্যান্য উপকরণ পৌঁছে দেওয়া হয়। কারোনার এর সংকটকালীন সময়ে মানব পাচারের শিকার হয়ে নিঃস্ব ও অসহায় পরিবারগুলোকে সহায়তা করা ‘পাশে আছি বাংলাদেশ’ কর্মসূচির একটি অংশ”।
তিরি আরও বলেন, “উইনরক ইন্টারন্যাশনাল’র আশ্বাস প্রকল্পের মাধ্যমে এসব পরিবারের পাশে দাঁড়াতে পেরে আমরা আনন্দিত। এখন করোনার নতুন ঢেউ অনেক মানুষকে আবার কর্মহীন ও নিঃস্ব করে তুলছে। তাদের পাশে দাঁড়াতে ও নিম্ন আয়ের মানুষের হাতে জরুরি খাদ্যপণ্য তুলে দিতে আমরা দেশের বিভিন্ন স্থানে কার্যক্রম চালিয়ে যাচ্ছি।’

 

এ জাতীয় আরও খবর

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা

সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত করেছে হুতি

রসদ সংকট ও সামরিক প্রস্তুতিহীনতায় দিশেহারা মার্কিন সেনা: দ্য ইন্টারসেপ্ট