বৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

আরও কয়েকটি দেশ থেকে টিকা পাওয়ার ইঙ্গিত মিলেছে : পররাষ্ট্রমন্ত্রী

news-image

অনলাইন ডেস্ক : আরও বেশ কয়েকটি দেশ থেকে করোনার টিকা পাওয়ার ব্যাপারে ইতিবাচক ইঙ্গিত মিলেছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ.কে. আব্দুল মোমেন। শুক্রবার রাতে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এ কথা জানান তিনি।

শুক্রবার রাতে এবং শনিবার সকালে বাংলাদেশ আমেরিকার তৈরি মডার্নার ২৫ লাখ ডোজ টিকা কোভ্যাক্সের আওতায় এবং চীনের সিনোফার্মের ২০ লাখ টিকা (বাণিজ্যিক ক্রয়) পেয়েছে।

ড. মোমেন বলেন, ‘করোনার টিকা নিয়ে জনগণের চিন্তিত হবার কিছু নেই। পর্যাপ্ত ভ্যাক্সিনের ব্যবস্থা করা হচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা করোনার টিকা ক্রয়ের জন্য আলাদাভাবে অর্থ বরাদ্দ রেখেছেন।’
পররাষ্ট্রমন্ত্রী জানান, দুই উৎস থেকে টিকা পাবার পর বর্তমানে পরিস্থিতি অনেকটা স্থিতিশীল। এসময় বাংলাদেশের জন্য ভ্যাক্সিন নিশ্চিত করতে যুক্তরাষ্ট্রে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের সহায়তার জন্য তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন ড. মোমোন।

পাশাপাশি কোভ্যাক্সের আওতায় বাংলাদেশকে টিকা দিয়ে সহায়তা করায় মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং বাংলাদেশে নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত আর্ল মিলারকে ধন্যবাদ জানান।

এ জাতীয় আরও খবর

বোয়ালখালীতে ৫ শ্রমিকের মৃত্যু, মামলা ছাড়াই চলছে সমঝোতার চেষ্টা

১৭ বছর পর ইংল্যান্ড সফরে বাংলাদেশ, টেস্ট হবে লর্ডসে

২৭ জুলাই থেকে চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা ফের শুরু

ব্রিকস সম্মেলনে যোগ দিতে তারেক রহমানকে মোদির আমন্ত্রণ

রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে সরকারের করণীয় নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

গাজী নজরুলের বহিষ্কার জানিয়ে ইসিকে চিঠি জামায়াতের

ইরান ইস্যুতে কঠিন কূটনৈতিক চাপে ট্রাম্প

মানবিক সহায়তায় আলোচনায় ‘আমরা বিএনপি পরিবার’

২০৩৪ সালে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য বাংলাদেশের

শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ড. খলিলুরের বৈঠক

তথ্যমন্ত্রীর নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট, সতর্কবার্তা

গ্রামে চিকিৎসাসেবা নিশ্চিতের আহ্বান ডা. জুবাইদার