,

খালেদার সংসার টিকিয়ে রাখতে জিয়াকে পদোন্নতি দেন বঙ্গবন্ধু: প্রধানমন্ত্রী

news-image

অনলাইন ডেস্ক : সংসদে বাজেট অধিবেশনের সমাপনী বক্তব্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সংসার টিকে রেখেছিলেন বঙ্গবন্ধু। এই সংসারটি টিকিয়ে রাখার জন্য জিয়াকে পদোন্নতি দিয়ে ঢাকায় এনে সেনাবাহিনীর উপ-প্রধান করেছিলেন বঙ্গবন্ধু।

শনিবার জাতীয় সংসদের বাজেট অধিবেশনের সমাপনী বক্তব্যে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী বলেন, আজ বিএনপির কাছ থেকে গণতন্ত্রের কথা শুনতে হয়। বঙ্গবন্ধুকে হত্যার পর সেনাবাহিনীতে থেকে মেজর জেনারেল জিয়াউর রহমান বিএনপি গঠন করেছিল। বঙ্গবন্ধু হত্যার যে পরিকল্পনা করা হয়েছিল যার মূল শক্তি ছিল জিয়াউর রহমান। তিনি সেনাবাহিনীর উপ-প্রধান ছিল। জিয়াউর রহমান না থাকলে এই পরিকল্পনা করতে পারতো না।
বাজেট অধিবেশন বক্তব্যে শেখ হাসিনা আরও বলেন, স্বাধীনতার পর জিয়াউর রহমান বেগম জিয়াকে ঘরে নিতে চাননি। সংসারটি টিকিয়ে রাখার জন্য বঙ্গবন্ধু ব্যবস্থা করেছিলেন। জিয়া ছিল কুমিল্লায়। মেজর থেকে বঙ্গবন্ধু তাকে পদোন্নতি দিয়ে সেনাবাহিনীর উপ-প্রধান করে ঢাকায় আনেন। একটি সংসারকে টিকিয়ে রাখার জন্য বঙ্গবন্ধু এই পদক্ষেপ নিয়েছিলেন।

প্রধানমন্ত্রী বলেন, বঙ্গবন্ধুকে হত্যার পর জিয়াউর রহমান সেনাবাহিনীর প্রধান হয়ে ক্ষমতা দখল করেন। এরপর তিনি রাষ্ট্রপতির পদ দখল করেন। জিয়াউর রহমান একদিকে সেনাবাহিনীর প্রধান ছিল, আরেক দিকে রাষ্ট্রপতি ছিল। পাকিস্তানের আইয়ুব খানও এই কাজ করেছিল। জিয়াউর রহমান আইয়ুব খানের পদাঙ্ক অনুসরণ করেন।

 

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের