সেমিফাইনালে ব্রাজিল

news-image

স্পোর্টস ডেস্ক : কোপা আমেরিকার শিরোপা ধরে রাখার দৌড়ে বড় একটা ধাপ পার হলো ব্রাজিল। রিও ডি জেনিরোয় আজ কোয়ার্টার ফাইনালে চিলিকে ১-০ গোলে হারিয়ে সেমিফাইনালের দেখা পেয়েছে তিতের দল।

সেমিফাইনালে ব্রাজিলের প্রতিপক্ষ গতবার ফাইনালে ওঠা পেরু। রাত ৩টায় শেষ আটে অপর ম্যাচে প্যারাগুয়েকে টাইব্রেকারে ৪-৩ ব্যবধানে হারিয়ে সেমিফাইনালের টিকিট পায় পেরু।

নির্ধারিত সময় পর্যন্ত রোমাঞ্চকর ম্যাচটি ৩-৩ গোলে অমীমাংসীত ছিল। লাল কার্ড দেখেন দুই দলের একজন করে খেলোয়াড়। গতবারের ফাইনালে পেরুকে ৩-১ গোলে হারিয়ে শিরোপা জিতেছিল ব্রাজিল।

এস্তাদিও নিল্টন সান্তোস স্টেডিয়ামে গোলশুন্য ব্যবধানে প্রথমার্ধ শেষ করে ব্রাজিল ও চিলি। বিরতির পর ৪৫ মিনিটে রবার্তো ফিরমিনোকে তুলে লুকাস পাকেতাকে মাঠে নামান ব্রাজিল কোচ তিতে। ৪৬ থেকে থেকে ৪৮, ম্যাচের এই ৩ মিনিট ব্রাজিলের জন্য ছিল নাটকীয়।

বদলি হয়ে নামার পরের মিনিটেই (৪৬ মিনিট) গোল করে ব্রাজিলকে এগিয়ে দেন পাকেতা। বক্সের ভেতর নেইমারের সঙ্গে দারুণভাবে বল আদান-প্রদান করে জোরাল শটে গোল করেন লিঁও মিডফিল্ডার। শুন্যের ওপর তাঁকে দেওয়া নেইমারের পাসটিও ছিল দারুণ।

মাঝে এক মিনিট পরই ব্রাজিলের জন্য লজ্জা বয়ে আনেন ফরোয়ার্ড গ্যাব্রিয়েল জেসুস। বল দখল করতে গিয়ে প্রতিপক্ষ খেলোয়াড়ের মুখে উড়ন্ত লাথি মেরে বসেন ম্যানচেস্টার সিটি তারকা। রেফারি সরাসরি লাল কার্ড দেখান তাঁকে। নিচু মাথায় লজ্জায় মাঠ ছেড়েছেন জেসুস। যদিও শেষ দিকে ডিফেন্ডারদের কল্যাণে জয় নিয়ে মাথা উঁচু করে মাঠ ছাড়তে পেরেছে ব্রাজিল।

 

এ জাতীয় আরও খবর

নবীনগরে ডা. হামদু মিয়া ফাউন্ডেশনের উদ্যোগে স্মৃতি শিক্ষাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

চামড়া শিল্পের উন্নয়নে ১৩ দফা প্রস্তাব, আত্মপ্রকাশ করল এলএফবি

রাণীনগরে জঙ্গল থেকে ১০টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার

নবীনগরে ছাত্রলীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ১

নেতাকর্মীদের ভালোবাসা ও অশ্রুসিক্ত বিদায়ে চিরনিদ্রায় শায়িত বিএনপি নেতা আশরাফ

১৫ বছর পর শাহরুখ-কারিনার রসায়ন

আইসিজের রায়ের পর নিজ দেশে ফেরার বিষয়ে কী ভাবছেন রোহিঙ্গারা

এনআইডি কার্ড হারালে কী করবেন, জেনে নিন নিয়ম

ডিসেম্বরে দেশে ফিরছেন মেসি

মমতার বড় জয়, বিরোধীদলীয় নেতা ঋতব্রতর নিয়োগ বাতিল

যারা গুজব ছড়াচ্ছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: আইজিপি

শ্রমিক অসন্তোষে পোশাকের অর্ডার হারাচ্ছে বাংলাদেশ, সুবিধা পাচ্ছে ভারত