,

চুপিসারে কলকাতা ছাড়লেন শ্রাবন্তী, শীঘ্রই দেবেন সুখবর!

news-image

অনলাইন ডেস্ক : ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জি আবারও আলোচনায় উঠে আসলেন। গতকাল একটি ছবি পোস্ট করে নতুন ইঙ্গিত দিয়েছেন ‘প্রাণভরে বাঁচার’। একাধারে বিয়ে বিতর্ক, রাজনৈতিক ক্যারিয়ারের শুরুতেই ধাক্কা, নতুন প্রেমের গুঞ্জন- এই সব চর্চার মাঝেই চুপিসারে শহর ছাড়লেন শ্রাবন্তী। এই নায়িকা এ নিয়ে কিছু না জানালেও সুখবরের ইঙ্গিত রয়েছে। খবর হিন্দুস্তান টাইমস এর।

শুক্রবার নায়িকার ইনস্টাগ্রামের বরাত দিয়ে গণমাধ্যমটি জানিয়েছে, দিল্লির উদ্দেশে কলকাতা ছেড়েছেন শ্রাবন্তী। নেতাজী আন্তর্জাতিক বিমান বন্দরে বসে নিজের ছবিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন শ্রাবন্তী। ছবিতে ধূসর রঙা টি-শার্টে দেখা মিলল শ্রাবন্তীর। টেনে বাঁধা চুল, হালকা মেক-আপ আর লিপস্টিপে উড়ান ধরবার জন্য তৈরি নায়িকা, তবে শ্রাবন্তীর এই লুকে সবচেয়ে নজরকাড়া তার রোদচমশা। শুধু অনুরাগীদের নয়, নায়িকার ছেলেও এই ব্যাপারে একমত। শ্রাবন্তী এই ছবির ক্যাপশনে লিখেছেন- ‘দিল্লি কলিং’, জবাবে শ্রাবন্তী পুত্র অভিমন্যু লিখেছে- ‘ থ্রি ডি গোগলস পরে…’।

এখন নতুন করে প্রশ্নটা উঠেছে আচমকা কী কারণে দিল্লি রওনা দিলেন শ্রাবন্তী? কারই বা সঙ্গে গেলন নায়িকা। দিল্লির উদ্দেশে শ্রাবন্তী একা নন, সঙ্গে গিয়েছেন তার ছেলে অভিমন্যু এবং তার প্রেমিকা দামিনী ঘোষও। দামিনীর ইনস্টাগ্রাম স্টোরিতে জ্বলজ্বল করছে সেই ছবি। শ্রাবন্তীর ঘনিষ্ঠ সূত্রে বলছে, একটি মিউজিক অ্যালবামের শুটিংয়ের জন্য দিল্লি পৌঁছেছেন নায়িকা, প্রযোজক এবং বাকি কলাকুশলীরা মুম্বাইয়ের। দু-দিনের মধ্যেই শুটিং সেরে কলকাতায় ফিরবেন শ্রাবন্তী। যদিও আনুষ্ঠানিকভাবে কিছুই জানাননি অভিনেত্রী।

এ জাতীয় আরও খবর

নিউইয়র্কে উপসাগরীয় নেতাদের নিয়ে ট্রাম্পের জরুরি বৈঠক

মেধা ও অর্জনের স্বীকৃতি দেবে সরকার: প্রধানমন্ত্রী

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া