,

২০ বছর পর আফগানদের যে বিমান ঘাঁটি ছাড়ল যুক্তরাষ্ট্র

news-image

অনলাইন ডেস্ক : দুই দশক পর আফগানিস্তানের বাঘরাম বিমান ঘাঁটি ছেড়েছে যুক্তরাষ্ট্র এবং ন্যাটোর সব সেনা। শুক্রবার যুক্তরাষ্ট্রের এক প্রতিরক্ষা কর্মকর্তা আন্তর্জাতিক গণমাধ্যম এএফপিকে বিষয়টি জানিয়েছেন।

এই বাঘরাম ঘাঁটি এতদিন ধরে তালেবান এবং আল কায়েদার বিরুদ্ধে অভিযান পরিচালনার ক্ষেত্রে অপরিহার্য অংশ ছিল। ওই কর্মকর্তা বলেন, বাঘরাম ঘাঁটি থেকে সব বিদেশি সেনা প্রত্যাহার করা হয়েছে।

তবে কখন যুক্তরাষ্ট্র এবং ন্যাটোর সেনা সরিয়ে নেওয়া হয়েছে তা বলেননি এই কর্মকর্তা। তবে এ ঘাঁটি কখন আফগানিস্তানের কাছে আনুষ্ঠানিকভাবে বুঝিয়ে দেওয়া হবে এ কর্মকর্তা সে বিষয়েও কিছু বলেননি।

যুক্তরাষ্ট্র এবং ন্যাটো আফগানিস্তানে আগ্রাসনের ২০ বছরের মাথায় দেশটি থেকে সেনা প্রত্যাহার করে নিচ্ছে। ১১ সেপ্টেম্বরের মধ্যে সব সেনা প্রত্যাহার করা হবে।

সেনা প্রত্যাহার শুরুর পর থেকেই দেশটিতে হামলার মাত্রা বাড়িয়েছে তালেবান। দখলে নিচ্ছে একের পর এক এলাকা।

দুই দশকের এই যুদ্ধে মার্কিন সামরিক বাহিনীর দুই হাজার তিন শর বেশি সদস্য প্রাণ হারায়। আহত হয় যুক্তরাষ্ট্র ও ন্যাটোর হাজার হাজার সেনা। পাশাপাশি অগুনতি আফগান নাগরিক যুদ্ধের শিকারে পরিণত হয়। এই যুদ্ধের জন্য খরচ করা হয় দুই ট্রিলিয়ন ডলারের বেশি অর্থ।

এ জাতীয় আরও খবর

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা

সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত করেছে হুতি

রসদ সংকট ও সামরিক প্রস্তুতিহীনতায় দিশেহারা মার্কিন সেনা: দ্য ইন্টারসেপ্ট

র‌্যাব বিলুপ্ত, আনুষ্ঠানিক যাত্রা শুরু করল এসআরবি