মাতৃত্বের পোশাক নিলামে তুলছেন আনুশকা

news-image

অনলাইন ডেস্ক : বলিউড অভিনেত্রী আনুশকা শর্মা গত ১১ জানুয়ারি কন্যা সন্তান ভামিকার জন্ম দিয়েছেন। কন্যার জন্মের সাড়ে পাঁচ মাস পর নিজের পোশাকগুলো বিক্রি করে দেওয়ার ঘোষণা দিলেন আনুশকা। ভারতের সংবাদমাধ্যম আনন্দবাজার পত্রিকার খবরে এ তথ্য জানা যায়।

মাতৃত্বের সময়ে শরীরকে আরাম দেওয়ার জন্য ঢিলেঢালা পোশাক পরেন বহু মায়েরা। অভিনেত্রীও ব্যতিক্রমী নন। তার মাতৃত্বের কেতাদুরস্ত পোশাক নিয়ে মাতামতিও হয়েছে নেটমাধ্যমে।

সেই পোশাকের মালিকানা ত্যাগ করতে চাইছেন আনুশকা। অন্তঃসত্ত্বা থাকাকালীন স্বাস্থ্যের জন্য এবং ২.৫ লাখ লিটার পানি বাঁচানোর উদ্দেশ্যে এ সিদ্ধান্ত নিয়েছেন তিনি। এর মাধ্যমে ফ্যাশন দুনিয়ায় বৃত্তাকার অর্থনীতি শুরু হবে বলে আশা করছেন অভিনেত্রী।

আনুশকা এক সাক্ষাৎকারে বলেছেন, ‘উদাহরণস্বরূপ, শহরের এক শতাংশ গর্ভবতী নারীও যদি নতুন না কিনে পুরনো পোশাক কেনেন, একটি মানুষ ২০০ বছরে যেই পরিমাণ পানি খেত তত পরিমাণ পানি আমরা প্রতি বছর বাঁচাতে পারব। তাই এ রকম একেকটি নিলাম পৃথিবীর জন্য সুখবর আনতে পারবে।

 

এ জাতীয় আরও খবর

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ

রাজধানীর ৫ হাসপাতালে চালু হচ্ছে পিপিপি পদ্ধতিতে উন্নত চিকিৎসা সেবা: স্বাস্থ্যমন্ত্রী

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ

নতুন বাড়িতে ওঠার সময় যে বিষয়গুলো খেয়াল করবেন

চুলে নজরকাড়া সাজ, পূর্ণিমা যেন অষ্টাদশী তরুণী!

‘ম্যাজিক বস’ নিলয় আলমগীর

আদালত প্রাঙ্গণে ক্ষুব্ধ পরীমনি

১৩১ রানের জুটি ভাঙলেন হাসান মাহমুদ

নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল থেকে ককটেল নিক্ষেপ, পুলিশ আহত

এআই যেন বেকারত্বের সংকট আরও না বাড়ায়, সতর্ক করলেন রাষ্ট্রপতি

হত্যা মামলায় ইকবাল সোবহানকে কারাগারে রাখার আবেদন

মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে : প্রধানমন্ত্রী