,

কানাডায় সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড, ৭০ জনের মৃত্যু

news-image

অনলাইন ডেস্ক : কানাডায় তাপপ্রবাহে অসুস্থ হয়ে গত সোমবার থেকে এ পর্যন্ত ৭০ জনের মতো মারা গেছে। যাদের বেশির ভাগই বয়স্ক ব্যক্তি। ব্রিটিশ কলম্বিয়ার পুলিশের বরাত দিয়ে বিবিসি এ খবর জানিয়েছে।

এ দিকে সিএনএন জানায়, শুক্রবার থেকে এ অঞ্চলে ২৩০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। ’অভূতপূর্ব সময়’ উল্লেখ করে প্রদেশের প্রধান শব-পরীক্ষক লিসা লাপয়েন্টে এক বিবৃতিতে জানান, গত এক সপ্তাহে মৃত্যুর সংখ্যা বেড়েছে। চরমমাত্রার তাপের কারণে অনেকেই মারা গেছে। যেখানে সাধারণত চার দিনে ১৩০ জনের মৃত্যু হয়, সেখানে ১০০ বেশি মৃত্যুর খবর পাওয়া গেছে।

গতকাল মঙ্গলবার ব্রিটিশ কলম্বিয়ার লাইটনে তৃতীয় দিনের মতো সর্বোচ্চ ৪৯.৫ ডিগ্রি সেলসিয়াস বা ১২১ ডিগ্রি ফারেনহাইট তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এ সপ্তাহের আগে কানাডার তাপমাত্রা কখনো ৪৫ ডিগ্রি অতিক্রম করেনি।

কানাডার পুলিশ থেকে প্রতিবেশী, পরিবারের সদস্য ও প্রবীণদের প্রতি খেয়াল রাখার জন্য সবার কাছে অনুরোধ করা হয়েছে। ভাঙ্কুভার শহরতলির ৬৯ জনের মৃত্যুর পেছনে তাপপ্রবাহের ভূমিকা আছে বলে ধারণা করছে পুলিশ। যাদের বেশির ভাগ ছিলেন প্রবীণ ও দুর্বল।

ব্রিটিশ কলম্বিয়া ও আলবার্টা-সহ কিছু অঞ্চলে তাপ বৃদ্ধির কারণে সতর্কতা জারি করেছে এনভায়রনমেন্ট কানাডা। সংস্থার জলবায়ু বিশেষজ্ঞ ডেভিভ ফিলিপস বলেন, কানাডা বিশ্বের দ্বিতীয় শীতল ও তুষার প্রবণ দেশ। এখন যা দেখছি সে তুলনায় দুবাই ঠান্ডা হবে।

এ অবস্থায় কানাডার তাপপ্রবণ এলাকায় অনেকে অস্থায়ী মিস্টিং স্টেশনে ভিড় জমিয়েছেন।

এ দিকে পাশের দেশ আমেরিকার পোর্টল্যান্ড ও সিয়াটলের মতো শহরে ১৯৪০ এর দশকের পর সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে। পোর্টল্যান্ডে ৪৬.১ ডিগ্রি সেলসিয়াস ও সিয়াটলে ৪২.২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এ সব এলাকার অনেক অধিবাসী সরকারের স্থাপন করা কুলিং সেন্টারে অবস্থান নিয়েছে ইতিমধ্যে।

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের