জিম্বাবুয়ে গেলেন টাইগাররা

news-image

স্পোর্টস ডেস্ক : এক টেস্ট, তিনটি করে ওয়ানডে এবং টি-টোয়েন্টি ম্যাচের সিরিজ খেলার জন্য জিম্বাবুয়ের উদ্দেশ্যে রওয়ানা হলো বাংলাদেশ ক্রিকেট দল। আজ মঙ্গলবার ভোর ৪টায় কাতার এয়ারওয়েজের একটি বিমানে করে হারারের উদ্দেশ্যে আকাশে উড়লো টাইগার ক্রিকেটাররা।

হারারে যাওয়ার আগে অবশ্য কাতারের রাজধানী দোহায় যাত্রাবিরতি করবে বাংলাদেশ দলের ক্রিকেটাররা। সেখানে দলের সঙ্গে যোগ দেয়ার কথা রয়েছে নব নিযুক্ত স্পিন বোলিং কোচ রঙ্গনা হেরাথের। শ্রীলঙ্কা থেকে তার দোহায় যাওয়ার কথা।

এরপর দোহা থেকে বাংলাদেশ দল সরাসরি উড়ে যাবে জিম্বাবুয়ের রাজধানী শহর হারারেতে। নতুন ব্যাটিং কোচ অ্যাশওয়েল প্রিন্সের দক্ষিণ আফ্রিকা থেকে জিম্বাবুয়ে এসে দলের সঙ্গে যোগ দেয়ার কথা রয়েছে।

এছাড়া বাংলাদেশ দলের গুরুত্বপূর্ণ সদস্য এবং বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের যুক্তরাষ্ট্র থেকে সরাসরি হারারেতে এসে দলের সঙ্গে যোগ দেয়ার কথা রয়েছে।

৭ জুলাই জিম্বাবুয়ের সঙ্গে একমাত্র টেস্ট ম্যাচটি শুরু হওয়ার কথা রয়েছে। এরপর ১৬ জুলাই শুরু হওয়ার কথা রয়েছে ওয়ানডে সিরিজ। তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শেষ করে বাংলাদেশ খেলবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজও। ২৭ জুলাই শেষ হবে বাংলাদেশের জিম্বাবুয়ে সফর।

 

এ জাতীয় আরও খবর

নবীনগরে ডা. হামদু মিয়া ফাউন্ডেশনের উদ্যোগে স্মৃতি শিক্ষাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

চামড়া শিল্পের উন্নয়নে ১৩ দফা প্রস্তাব, আত্মপ্রকাশ করল এলএফবি

রাণীনগরে জঙ্গল থেকে ১০টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার

নবীনগরে ছাত্রলীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ১

নেতাকর্মীদের ভালোবাসা ও অশ্রুসিক্ত বিদায়ে চিরনিদ্রায় শায়িত বিএনপি নেতা আশরাফ

১৫ বছর পর শাহরুখ-কারিনার রসায়ন

আইসিজের রায়ের পর নিজ দেশে ফেরার বিষয়ে কী ভাবছেন রোহিঙ্গারা

এনআইডি কার্ড হারালে কী করবেন, জেনে নিন নিয়ম

ডিসেম্বরে দেশে ফিরছেন মেসি

মমতার বড় জয়, বিরোধীদলীয় নেতা ঋতব্রতর নিয়োগ বাতিল

যারা গুজব ছড়াচ্ছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: আইজিপি

শ্রমিক অসন্তোষে পোশাকের অর্ডার হারাচ্ছে বাংলাদেশ, সুবিধা পাচ্ছে ভারত