যেসব পর্যটক বিনামূল্যে ভারতের টুরিস্ট ভিসা পাবেন

news-image

অনলাইন ডেস্ক : করোনাভাইরাস পরিস্থিতিতে পর্যটনের হাল ফেরাতে বিনামূল্যে পাঁচ লাখ পর্যটন ভিসা দেওয়ার কথা জানিয়েছেন ভারতের অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। তবে একজন পর্যটক একবারই এই সুবিধা পাবেন বলে জানান তিনি।

সোমবার দেশের অর্থনীতির চাকা সচল করতে বিশ্ব পর্যটকদের চমক দিয়ে একথা জানান ভারতের অর্থমন্ত্রী।

তিনি বলেন, ‘আন্তর্জাতিক যাতায়াত আবার শুরু হওয়ার পর যে প্রথম ৫ লাখ বিদেশি পর্যটক ভারতে আসার আবেদন করবেন, তাদের কোনো ভিসার ফি দিতে হবে না।’
দেশটির গণমাধ্যম জানিয়েছে, এ সুবিধা জারি থাকবে আগামী ২০২২ সালের ৩১ মার্চ পর্যন্ত। তবে এর মধ্যেই ৫ লাখ ভিসার প্রদান করা হলে সেই পর্যন্তই এ অফার কার্যকর হবে। করোনা পরবর্তী পরিস্থিতিতে পর্যটন শিল্পকে দ্রুত চাঙ্গা করতে বিশেষ উদ্যোগ নিয়েছে ভারত।

 

এ জাতীয় আরও খবর

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ

রাজধানীর ৫ হাসপাতালে চালু হচ্ছে পিপিপি পদ্ধতিতে উন্নত চিকিৎসা সেবা: স্বাস্থ্যমন্ত্রী

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ

নতুন বাড়িতে ওঠার সময় যে বিষয়গুলো খেয়াল করবেন

চুলে নজরকাড়া সাজ, পূর্ণিমা যেন অষ্টাদশী তরুণী!

‘ম্যাজিক বস’ নিলয় আলমগীর

আদালত প্রাঙ্গণে ক্ষুব্ধ পরীমনি

১৩১ রানের জুটি ভাঙলেন হাসান মাহমুদ

নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল থেকে ককটেল নিক্ষেপ, পুলিশ আহত

এআই যেন বেকারত্বের সংকট আরও না বাড়ায়, সতর্ক করলেন রাষ্ট্রপতি

হত্যা মামলায় ইকবাল সোবহানকে কারাগারে রাখার আবেদন

মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে : প্রধানমন্ত্রী