,

বজয়ী হলে সর্বপ্রথম পরিবারকে জানাব : টিউলিপ

news-image

আন্তর্জাতিক ডেস্ক : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দৌহিত্রী টিউলিপ সিদ্দিক জয়লাভ করলে আনন্দের খবর সবার আগে ফোন করে তার পরিবারকে জানাবেন।

যুক্তরাজ্যে স্থানীয় সময় আজ সকাল ৭ টা থেকে সাধারণ নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয়েছে এবং সন্ধ্যা ১০টা পর্যন্ত তা চলবে।

ভোট গ্রহণের আগে সাংবাদিকরা তার কাছে জানতে চায়- বিজয় লাভের পর প্রথম কী করার চিন্তা করছেন? সদা হাস্যউজ্জ্বল টিউলিপ নিষ্পাপ এক স্নিগ্ধ হাসিতে বললেন- আজকে আমি বিজয়ী হলে সর্বপ্রথমে আমার পরিবারকে এ খুশির খবর ফোন করে জানাবো।

সরকার গঠন করলে জনগণের জন্য প্রথম কি নীতিমালা গ্রহণ করবেন এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, আমার শীর্ষ অগ্রাধিকার থাকবে  জাতীয় স্বাস্থ্য খাতের উন্নয়ন করা। আমি যুক্তরাজ্যের জাতীয় স্বাস্থ্য  সেবা (এনএইচএস)‘র তহবিলকে সঠিকভাবে ব্যবহার করে সমানভাবে সকলের পরিসেবা নিশ্চিত করবো।

যদি জয়লাভ করতে না পারেন তাহলে কী করবেন- এমন দুঃখ জাগার প্রশ্নেও স্মিত হেসে টিউলিপ জানালেন, আমি আমার মায়ের কাছে যাবো। কারণ আমার মায়ের এক অসাধারণ ক্ষমতা রয়েছে পরিস্থিতি মোকাবেলা করার। তিনি আমার নির্বাচনী এলাকার বাইরে থাকেন।

তিনি আরো বললেন, আমি আশা করছি মেজরটি আসনে লেবার পার্টি বিজয়ী হবে এবং আমার দল লেবার পার্টিই সরকার গঠন করবে।

হেরে যাওয়ার বেদনা নিরসনের জন্য আর কি করবেন জানতে চাইলে তিনি  বলেন, আমার সকল যাতনা ভুলতে কিলবার্ন হাইরোডে আমার সকল দুঃখ ঢেলে দেব।

তিনি লন্ডনের হ্যাম্পস্টেড-কিলবার্ন আসন থেকে লেবার পার্টির প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন। লন্ডনে লেবার পার্টির জন্য ১০টি আসন সবচেয়ে প্রতিযোগিতাপূর্ণ বলে মনে করেন দলের নির্বাচনী ক্যাম্পেইন গ্রুপ। এরমধ্যে হ্যাম্পসটেড-কিলবার্ন অন্যতম।

এ আসনে ৮০ হাজার ভোটার রয়েছে। বরাবরই এখানে বেশি ভোটরা তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

২০১০ সালের জাতীয় নির্বাচনে যুক্তরাজ্যে ভোট দেয়ার গড় হার ছিল ৬৫ দশমিক ৩ শতাংশ। কিন্তু এআসনে প্রায় ৬৬ শতাংশ পড়ে। ধারণা করা হচ্ছে- এবারও সর্বোচ্চ ভোট পড়বে।

এ আসনটির প্রতি সকলের গভীর নজর রয়েছে। এখানে অন্যপ্রার্থীরা হলেন- কনজারভেটিভ থেকে সাইমন মারকাস, লিব ডেম থেকে মজিদ নেওয়াজ, ইউকিপ থেকে মাগনাস নাইলসেন, গ্রিন পার্টির ড. রেবেকা জনসন। এরমধ্যে  নির্বাচনী সকল জরিপেই টিউলিপ এগিয়ে রয়েছেন। সকলেই আসা করছেন টিউলিপের বিজয় নিশ্চিত।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ