শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

যে উপায়ে দূর করবেন দাঁতের দাগ

news-image

অনলাইন ডেস্ক : চা-কফি পান করে অনেকে দাঁতে দাগ করে ফেলেছেন। অনেকে আবার পান চিবুতে পছন্দ করেন। ধূমপায়ীদের দাঁতেও দাগ দেখা যায়।

চা-কফি পান করলে ক্লান্তি দূর হয় ঠিকই; কিন্তু বেশি পানে দাঁতে দাগ পড়ে। করোনাকালে চা-কফি পান বেড়েছে। এতে শরীর মন চাঙা হয়। কর্মোদ্দীপনা ফিরে আসে। কিন্তু দীর্ঘমেয়াদে এই পানীয় বেশি বেশি পান করলে দাঁতের ক্ষতি হয়। তাই দাঁত ঠিক রাখতে হলে সাবধান হতে হবে এখন থেকেই।

টানা কফি পান করার কারণে দাঁতের এনামেলের ওপর বাদামি বর্ণের দাগ পড়ে। তখন দেখতে খুব খারাপ দেখা যায়। করোনাভাইরাস সংক্রমণকালীন কফি পান করার কারণে ঘরোয়া পদ্ধতিতেই আপনি চাইলে দাঁতের দাগ দূর করতে পারেন।

এ বিষয়ে যুগান্তরকে পরামর্শ দিয়েছেন মুখ ও দন্তরোগ বিশেষজ্ঞ ডা. মো. ফারুক হোসেন।

তিনি বলেন, হাইড্রোজেন পার অক্সাইড ও বেকিং সোডার মিশ্রণের মাধ্যমে দাঁতের এনামেলের ওপর কফির দাগ উঠানো সম্ভব। অক্সিডাইজার হিসাবে হাইড্রোজেন পার অক্সাইড কফির ক্ষুদ্র কণাকে অপসারণ করে, যা দাঁতে দাগ সৃষ্টি করে থাকে।

বেকিং সোডা এ কার্যক্রমকে ত্বরান্বিত করে থাকে। বেকিং সোডা ও হাইড্রোজেন পার অক্সাইড মিশিয়ে পেস্টের মতো করতে হবে। এ মিশ্রিত পেস্ট দাঁতের ওপর ১০ মিনিটের জন্য প্রয়োগ করতে হবে। কোনো সমস্যা না হলে ২০ মিনিট পর্যন্ত রাখা যেতে পারে। এর পর মিশ্রিত পেস্ট অপসারণ করে রেগুলার টুথপেস্ট দিয়ে দাঁত ব্রাশ করে নিতে হবে।

হাইড্রোজেন পার অক্সাইড পানি মিশিয়ে কুলকুচি করতে পারেন, প্রতিদিন অথবা কিছু দিন পর পর।

এ ছাড়া বাজারে দাঁতের দাগ উঠানোর জন্য কিছু সলিউশন পাওয়া যায়। সেটি ব্যবহার করে দাঁতের দাগ উঠানো যায়। তবে এসব ক্ষেত্রে একজন বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিতে হবে।

একটু সচেতন হলে আর দাঁত ও মুখের যত্ন নিলে আপনি সুস্থ থাকবেন।

সূত্র : যুগান্তর

এ জাতীয় আরও খবর

রাষ্ট্রপতির পদত্যাগ হলে সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণ: স্বরাষ্ট্রমন্ত্রী

মালদ্বীপের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বাংলাদেশ হাইকমিশনারের বৈঠক

বোয়ালখালীতে ৫ শ্রমিকের মৃত্যু, মামলা ছাড়াই চলছে সমঝোতার চেষ্টা

১৭ বছর পর ইংল্যান্ড সফরে বাংলাদেশ, টেস্ট হবে লর্ডসে

২৭ জুলাই থেকে চট্টগ্রাম বোর্ডের HSCপরীক্ষা শুরু

ব্রিকস সম্মেলনে যোগ দিতে তারেক রহমানকে মোদির আমন্ত্রণ

গাজী নজরুলের বহিষ্কার জানিয়ে ইসিকে চিঠি জামায়াতের

ইরান ইস্যুতে কঠিন কূটনৈতিক চাপে ট্রাম্প

মানবিক সহায়তায় আলোচনায় ‘আমরা বিএনপি পরিবার’

২০৩৪ সালে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য বাংলাদেশের

শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ড. খলিলুরের বৈঠক

তথ্যমন্ত্রীর নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট, সতর্কবার্তা