,

ওয়েলসকে গুঁড়িয়ে কোয়ার্টারে ডেনমার্ক

news-image

স্পোর্টস ডেস্ক : ইউরোর মঞ্চে আরো একটি দুর্দান্ত ম্যাচ উপহার দিল ডেনমার্ক। তাদের অসাধারণ ফুটবলে রীতিমতো বিধ্বস্ত হতে হলো ওয়েলসকে। আর দারুণ খেলে আসরের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে ফেলল ড্যানিশরা।

শনিবার শেষ ষোলোর প্রথম ম্যাচে গ্যারেথ বেলের ওয়েলসকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে ক্রিশ্চিয়ান এরিকসনের ডেনমার্ক।

আমস্টারডামের ইয়োহান ক্রুইফ অ্যারেনায় অনুষ্ঠিত ম্যাচটিতে ডেনমার্কের পক্ষে জোড়া গোল করেছেন কাসপের ডলবার্গ। আসরে এদিনই প্রথম শুরুর একাদশে খেলতে নেমেছিলেন তিনি। অন্য গোল দুটি করেন ইওয়াখিম মেইল ও মার্টিন ব্র্যাথওয়েট।

ক্রিশ্চিয়ান এরিকসেন নামটা চলতি আসরে ডেনমার্কের ফুটবলারদের অনুপ্রেরণার বড় উৎসব। নিজেদের প্রথম ম্যাচে ফিনল্যান্ডের কাছে হারে ১৯৯২ আসরের চ্যাম্পিয়ন ডেনমার্ক। ওই ম্যাচ চলাকালীন হার্ট অ্যাকাটে মাঠেই লুটিয়ে পড়েছিলেন এরিকসেন।

মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠেন এরিকসেন। তবে কবে মাঠে ফিরতে পারবেন তা নিশ্চিত নয় এখনো। সেই এরিকসেনের শুভেচ্ছাকে পাথেয় করে গ্রুপ পর্বে দুটি ম্যাচ হেরেও প্রতিযোগিতার কোয়ার্টার ফাইনালে পৌঁছতে সক্ষম হয় ড্যানিশরা। ‘বি’ গ্রুপের শেষ ম্যাচে রাশিয়ার বিপক্ষে পাওয়া তাদের বড় জয় তা সম্ভব করে।

এদিন বেলদের বিপক্ষে শুরু থেকেই বলের দখল নিজেদের কাছে রাখছিল ডেনমার্ক। নিজেদের মধ্যে ছোট ছোট পাস খেলে ওয়েলসের রক্ষণভাগকে বারবার চ্যালেঞ্জের মুখে ফেলছিল দলটি। ২৭ মিনিটে প্রথম সাফল্যও পেয়ে যায় তারা। কাসপের ডলবার্গ গোল করে এগিয়ে দেন ডেনমার্ককে।

প্রথমার্ধে গোল পরিশোধের একাধিক সুযোগ পেলেও কাজে লাগাতে পারেনি গ্যারেথ বেলের ওয়েলস। দ্বিতীয়ার্ধে দুই দলের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হয়। গোল শোধে প্রথম মিনিট থেকেই আক্রমণে উঠতে থাকে ওয়েলস। যদিও সফলতা আসেনি। উল্টে ৪৮ মিনিটে নিজের দ্বিতীয় গোল আদায় করেন ডলবার্গ। ডেনমার্ক এগিয়ে যায় ২-০ তে।

ম্যাচের বাকি সময়ে গোল শোধ করার সহজ সুযোগগুলো কাজে লাগাতে ব্যর্থ হয় ওয়েলস। উল্টো ৮৮ মিনিটে গোল করে ডেনমার্কের শেষ আট অনেকটা নিশ্চিত করে ফেলেন ইওয়াখিম মেইল। যোগ করা সময়ে ব্যবধান ৪-০ করেন মার্টিন ব্র্যাথওয়েট।

শেষ দিকে লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হয় ওয়েলসের হ্যারি উইলসনকে। অবশ্য ম্যাচের ভাগ্য ততক্ষণে নির্ধারণ হয়ে গেছে।

এ জাতীয় আরও খবর

ড্রেজারের পাইপ ও পরিত্যক্ত সেতুতে বন্ধ নদীপথ, প্রতিমা পরিবহনে চরম ভোগান্তি

অটোরিকশা নিয়ে নতুন পরিকল্পনা, কতটা কার্যকর হবে?

বিয়ের জন্য যেমন ছেলে চান মিমি

ঢাকায় দিনের তাপমাত্রা কমতে পারে

ডিমের বাজারে মধ্যস্বত্বভোগীর দাপট, জিম্মি খামারি-ভোক্তা

সবজির বাজারে জ্বালানি তেলের দাম বাড়ার প্রভাব

দেশের বাজারে বাড়ল স্বর্ণের দাম

আফগানিস্তানের বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ

সবুজ সংকেত রূপপুরে, প্রতিকূলতা পেরিয়ে জ্বলল আশার আলো

বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে

রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’: স্বরাষ্ট্রমন্ত্রী

আমরা ভারতবিরোধী না: আসিফ মাহমুদ