বাজারে উপচে পড়া ভিড়

news-image

নিজস্ব প্রতিবেদক : করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে আনতে সোমবার (২৮ জুন) সকাল ছয়টা থেকে আগামী সাত দিনের কঠোর লকডাউন ঘোষণা করেছে সরকার। এ ঘোষণার পরই রাজধানীর বিভিন্ন বাজারগুলোতে ক্রেতাদের উপচে পড়া ভিড় দেখা গেছে।

শনিবার রাজধানী ঢাকার বেশ কিছু মার্কেটে ক্রেতাদের অতিরিক্ত ভিড় লক্ষ্য করা যায়।

সোমবার থেকে শুরু হতে যাওয়া কঠোর লকডাউনে সহজে কেউ বাড়ির বাইরে বের হতে পারবে না। মানুষের চলাচল নিয়ন্ত্রণে মাঠে কাজ করবে পুলিশ, বিজিবি ও সেনাবাহিনীর সদস্যরা।

এক সপ্তাহের লকডাউনে যাতে ঘরের বাহিরে বের না হতে হয় সেজন্য আগে থেকেই চাল, ডাল, তেল, পেয়াঁজসহ যাবতীয় মুদি বাজার বেশি করে কিনে রাখছেন ক্রেতারা।

বেশ কয়েকজন ক্রেতা বলেন, সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী এবারের কঠোর লকডাউনে সবকিছু বন্ধ থাকবে। সরকারি-বেসরকরি কোনো অফিস খোলা থাকবে না। সুতরাং বোঝাই যাচ্ছে এবার খুবই কড়াকড়ি হবে। এ কারণে পেঁয়াজ, আলু, ডালসহ কিছু পণ্য বাড়তি পরিমাণে কিনে রাখছি। বলা তো যায় না সামনে কী হবে।

অনেক ক্রেতারা অভিযোগ করে বলেন, লকডাউনের কথা শুনে কিছু কিছু বিক্রেতা পণ্যের দাম বাড়িয়ে দিয়েছে।

বিক্রেতারা জানিয়েছেন, প্রতি শুক্রবারই বাজারে ক্রেতাদের বাড়তি চাপ থাকে। আর শনিবার তুলনামূলক কম ক্রেতা আসেন। কিন্তু শুক্রবার রাতেই এক সপ্তাহের কঠোর লকডাউনের সংবাদ ছড়িয়ে পড়ায় শনিবার সকাল থেকেই ক্রেতারা বাজারে ভিড় করে বাড়তি পণ্য কেনা শুরু করেছেন।

ইতোমধ্যে চাল ও চিনির দাম কিছুটা বেড়েছে। এক সপ্তাহ আগে যে চাল ৫৬ টাকা কেজি বিক্রি করেছি, এখন সেই চালের কেজি ৬০ টাকা বিক্রি করতে হচ্ছে। সব ধরনের চালের দাম গত দুই-তিনদিনে কেজিতে ২-৪ টাকা পর্যন্ত বেড়েছে।

এ জাতীয় আরও খবর

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ

রাজধানীর ৫ হাসপাতালে চালু হচ্ছে পিপিপি পদ্ধতিতে উন্নত চিকিৎসা সেবা: স্বাস্থ্যমন্ত্রী

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ

নতুন বাড়িতে ওঠার সময় যে বিষয়গুলো খেয়াল করবেন

চুলে নজরকাড়া সাজ, পূর্ণিমা যেন অষ্টাদশী তরুণী!

‘ম্যাজিক বস’ নিলয় আলমগীর

আদালত প্রাঙ্গণে ক্ষুব্ধ পরীমনি

১৩১ রানের জুটি ভাঙলেন হাসান মাহমুদ

নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল থেকে ককটেল নিক্ষেপ, পুলিশ আহত

এআই যেন বেকারত্বের সংকট আরও না বাড়ায়, সতর্ক করলেন রাষ্ট্রপতি

হত্যা মামলায় ইকবাল সোবহানকে কারাগারে রাখার আবেদন

মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে : প্রধানমন্ত্রী