,

স্বামী হত্যায় ভাসুরসহ অর্ধশতাধিক ‘ভাড়াটে লাঠিয়ালের’ বিরুদ্ধে স্ত্রীর মামলা

news-image

গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি : গলাচিপায় রুহুল আমিন মীর হত্যার ঘটনায় তার স্ত্রী নাজমুন নাহার বাদী হয়ে মিরাজ মীর ও তার বাবা জসিম মীরকে প্রধান আসামি করে ২৬ জনের নাম উল্লেখসহ ৫২ জন (অজ্ঞাত ২৬ জন) ‘ভাড়াটে লাঠিয়ালের’ বিরুদ্ধে শনিবার একটি হত্যা মামলা করেছেন। আসামি জসিম বাদী নাজমুন নাহারের সম্পর্কে চাচাতো ভাসুর হন।

এদিকে এ হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ছয়জনকে গ্রেফতার করেছে পুলিশ। তবে মামলার গোপনীয়তার স্বার্থে অনেক তথ্য দিতেই অপরাগতা স্বীকার করছে পুলিশ।

গলাচিপা থানার অফিসার ইনচার্জ (ওসি, তদন্ত) মো. আতিকুল ইসলাম জানান, গলাচিপা উপজেলার ডাকুয়া ইউনিয়নের পাড়ডাকুয়া গ্রামের ওই এলাকার খালেক মীরের ছেলে রুহুল আমিন মীরকে চাচাতো ভাইয়ের ছেলে মিরাজ ও চাচাতো ভাই জসিম মীরের নেতৃত্বে সংঘবদ্ধ অর্ধশতাধিক ভাড়াটে সন্ত্রাসীরা গত শুক্রবার (২৫ জুন) উপজেলার পাড়ডাকুয়া ব্রিজ বাজারে রুহুলের ওপর হামলা চালায়। এতে গুরুতর আহত রুহুলকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে লেবুখালী ফেরিঘাট এলাকায় তার মৃত্যু হয়।
এ হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে পাড়ডাকুয়ার বদরুল ইসলাম খানের ছেলে সিফাত খান (২৬), গলাচিপা পৌরএলাকার শ্যামলীবাগের মো. কালাম হাওলাদারের ছেলে হৃদয় হাওলাদার (২২), মো. মিজানুর রহমানের ছেলে ইমরান হাওলাদার (২৩), আব্দুল ছত্তার হাওলাদারের ছেলে মাহমুদ শাকিল (২৩), নতুন বাজার এলাকার মো. কবির হোসেনের ছেলে মো. শহিদুজ্জামান ইমন (২১) ও শ্যামলীবাগ এলাকার মন্নান হাওলাদারের ছেলে নাঈম হাওলাদাকে (২১) শনিবার গ্রেফতার করে পুলিশ। তারা গলাচিপা পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের চিহ্নিত ‘কিশোর গ্যাংয়ের’ সদস্য হিসেবে পরিচিত।

এ বিষয়ে ওসি (তদন্ত) মো. আতিকুল ইসলাম বলেন, ‘এ হত্যাকাণ্ডের সঙ্গে একটি সংঘবদ্ধ লাঠিয়াল বাহিনী জড়িত রয়েছে। তারা দীর্ঘদিন ধরে উপজেলা ও উপজেলার বাইরে জমিজমার বিরোধীয় এলাকায় ভাড়াটে লাঠিয়াল হিসেবে গিয়ে সন্ত্রাসী কর্মকাণ্ড চালাণ।’

এ প্রসঙ্গে গলাচিপা থানার অফিসার ইনচার্জ (ওসি) এমআর শওকত আনোয়ার ইসলাম বলেন, ‘নিহত রুহুলের লাশ ময়নাতদন্তের পর গ্রামের বাড়িতে নিয়ে আসা হয়েছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ছয়জনকে গ্রেফতার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেফতারের জন্য অভিযান চলছে।’

 

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের