শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বৃটেনে বাংলাদেশি মেয়ে ফারহানার অসাধারণ সাফল্য

যুক্তরাজ্য প্রতিনিধি : বাংলাদেশি বংশোদ্ভূত ফারহানা আহমদ বৃটেনে অসাধারণ সাফল্যের স্বাক্ষর রেখেছে। তিনি বিশ্বখ্যাত লন্ডন ইউনিভার্সিটির স্বনামধন্য দ্যা সিটি ল স্কুল থেকে ল ডিগ্রী তথা এলএলবি (অনার্স) ডিগ্রীতে প্রথম শ্রেণীতে প্রথম হয়েছে। ডিগ্রীতে তার ওভারল গড়ে মার্কস ছিল ৭৬.৩%। কিছু সাবজেক্টে সে তার ইউনিভার্সিটির ল ডিপার্টমেন্টের অতীতের সব রেকর্ড ভঙ্গ করে সর্বোচ্চ মার্কস পেয়েছে। ফারহানা আহমদ ফ্যামিলি ল’তে মার্কস পেয়েছে ৮১.৫%, কোম্পানি ল’তে ৮১.৫%, কমপ্যারাটিভ কনস্টিটিউশনাল ল’তে ৮২%, ক্রিমিনাল ল’তে ৮২.৮%, প্রফেশনাল কোয়ালিফিকেশন মডিউল-এ ৮৩%, ইমিগ্রেশন ল’তে ৮৫% এবং এডভান্সড ক্রিমিনাল ল’তে ৮৮%।

ছোটবেলা থেকে প্রখর মেধাবী ও প্রত্যুতপন্নমতি ছাত্রী ফারহানা আহমদ এ বছর সেপ্টেম্বরে বার-এট-ল এবং এলএলএম-এ ভর্তি হবে। ইতিমধ্যে তিনি তিনটি বিশ্বখ্যাত প্রতিষ্ঠান থেকে বার-এট-ল কোর্স এবং একসাথে এলএলএম করার অফার পেয়েছে। এমনকি ফলাফল বের হবার আগেই একটি থেকে আনকন্ডিশনাল অফার পেয়েছেন।

উল্লেখ্য, ফারহানার বড় বোন তাসনিয়া আহমদ গত সপ্তাহে ইউনিভার্সিটি অব ওয়েস্টমিনস্টর থেকে সেকেন্ড ক্লাস ফার্স্ট ডিভিশন পেয়ে এলএলবি (অনার্স) ডিগ্রী লাভ করেছে। এক সপ্তাহের ব্যবধানে একই পরিবারের দুই বোন ল ডিগ্রীতে চমৎকার ফলাফল লাভ করায় পরিবারের মধ্যে আনন্দের বন্যা বইছে।
লন্ডনে জন্ম নেয়া ফারহানা আহমদের পৈত্রিক নিবাস বাংলাদেশের সিলেট জেলার বিশ্বনাথ উপজেলার দৌলতপুর ইউনিয়নের বাহাড়া দুবাগ গ্রামে। তিনি বিলেতের প্রতিথযশা আইনজীবী ও নিউহ্যাম কাউন্সিলের টানা তিন টার্মের সাবেক ডেপুটি স্পিকার কাউন্সিলর ব্যারিস্টার নাজির আহমদ ও কবি মিসেস সালমা আহমদের দ্বিতীয় সন্তান।

বৃটিশ হাইকোর্টের বিচারপতি হওয়ার স্বপ্ন দেখা ফারহানা আহমদ বলেন, “প্রথমেই শুকরিয়া জানাচ্ছি মহান আল্লাহপাকের প্রতি। এরপর কৃতজ্ঞতা জানাচ্ছি আমার শ্রদ্ধেয় পিতামাতা ও শিক্ষকমন্ডলীর প্রতি যাদের সাপোর্ট, সহায়তা ও গাইডেন্স আমাকে এই ফলাফল আনতে উদ্বুদ্ধ করেছে। আমি আলোকিত সমাজ ও কমিউনিটি বিনির্মানে এবং আইনের শাষন প্রতিষ্ঠায় সক্রিয় ভূমিকা রাখতে চাই।”

 

এ জাতীয় আরও খবর

রাষ্ট্রপতির পদত্যাগ হলে সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণ: স্বরাষ্ট্রমন্ত্রী

মালদ্বীপের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বাংলাদেশ হাইকমিশনারের বৈঠক

বোয়ালখালীতে ৫ শ্রমিকের মৃত্যু, মামলা ছাড়াই চলছে সমঝোতার চেষ্টা

১৭ বছর পর ইংল্যান্ড সফরে বাংলাদেশ, টেস্ট হবে লর্ডসে

২৭ জুলাই থেকে চট্টগ্রাম বোর্ডের HSCপরীক্ষা শুরু

ব্রিকস সম্মেলনে যোগ দিতে তারেক রহমানকে মোদির আমন্ত্রণ

গাজী নজরুলের বহিষ্কার জানিয়ে ইসিকে চিঠি জামায়াতের

ইরান ইস্যুতে কঠিন কূটনৈতিক চাপে ট্রাম্প

মানবিক সহায়তায় আলোচনায় ‘আমরা বিএনপি পরিবার’

২০৩৪ সালে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য বাংলাদেশের

শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ড. খলিলুরের বৈঠক

তথ্যমন্ত্রীর নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট, সতর্কবার্তা