,

অত্যাধুনিক পিনাকা রকেটের সফল উৎক্ষেপণ করলো ভারত (ভিডিও)

news-image

অনলাইন ডেস্ক : অত্যাধুনিক প্রযুক্তিতে তৈরি পিনাকা রকেটের সফল উৎক্ষেপণ করলো ভারত।

শুক্রবার ওড়িশা রাজ্যের চাঁদিপুর থেকে পিনাকা রকেটের সফল উৎক্ষেপণ করে ভারতের প্রতিরক্ষা গবেষণা সংস্থা ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ডিআরডিও)।

সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে এই রকেট তৈরি হয়েছে। আর কিছু প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার পর এই রকেট তুলে দেওয়া হবে দেশটির সেনাবাহিনীর হাতে।
এদিন, একটি মাল্টি ব্যারেল রকেট লঞ্চার ব্যবহার করে এই রকেটটির উৎক্ষেপণ করা হয়। কম সময়ের মধ্যে মোট ২৫টি পিনাকা রকেট ছোড়া হয়। প্রতিটি রকেট আকাশের বুক চিড়ে নির্দিষ্ট লক্ষ্যমাত্রা পূরণ করেছে।

ডিআরডিও জানিয়েছে, ৪৫ কিলোমিটার পর্যন্ত লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম পিনাকা রকেট।

রকেটের এই নতুন অত্যাধুনিক সংস্করণটি তৈরি করতে ডিআরডিওকে সাহায্য করে অর্নামেন্ট রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট এস্টাবলিশমেন্ট এবং হাই-এনার্জি মেটারিয়ালস রিসার্চ ল্যাবরেটরি।

এ জাতীয় আরও খবর

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা

সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত করেছে হুতি

রসদ সংকট ও সামরিক প্রস্তুতিহীনতায় দিশেহারা মার্কিন সেনা: দ্য ইন্টারসেপ্ট