,

রাজধানীতে লেক থেকে যুবকের মরদেহ উদ্ধার

news-image

অনলাইন ডেস্ক : রাজধানীর বনানীতে লেক থেকে রমজান আলী (২২) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। তবে পুলিশ জানিয়েছে, মৃত যুবকের মানসিক সমস্যা ছিল। শুক্রবার রাত ১০টার দিকে তার মরদেহ উদ্ধার করা হয়।

বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরে আলম জানান, রাত ৯ টার সময় ঘটনা হলেও রাত পৌনে ১০টার দিকে তার মরদেহ উদ্ধার করে ডুবুরি দল।

তিনি আরও জানান, লেকের পানিতে একজন ডুবে গেছে এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় শুক্রবার রাত ১০টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়। ময়নাতদন্তের জন্য তার মরদেহটি শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে।
বারিধারা ফায়ার স্টেশনের কর্মকর্তা শেখ আবুল বাশার জানান, রাত ৯টার দিকে সংবাদ পেয়ে ডুবুরিরা ঘটনাস্থলে যায় এবং রাত পৌনে ১০টার দিকে রমজানের মরদেহ উদ্ধার করা হয়।

 

এ জাতীয় আরও খবর

নিউইয়র্কে উপসাগরীয় নেতাদের নিয়ে ট্রাম্পের জরুরি বৈঠক

মেধা ও অর্জনের স্বীকৃতি দেবে সরকার: প্রধানমন্ত্রী

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া