,

অগ্রিম টিকেটের টাকা ফেরত দিচ্ছে রেলওয়ে

news-image

নিজস্ব প্রতিবেদক : করোনাভাইরাসের সংক্রমণ বাড়তে থাকায় বাতিল হয়ে যাওয়া যাত্রীবাহী ট্রেনের অগ্রিম টিকেট ক্রেতাদের টাকা ফেরত দেওয়া শুরু করেছে বাংলাদেশ রেলওয়ে।

শুক্রবার সকাল থেকে স্টেশনের টিকেট কাউন্টার থেকে টাকা ফেরত দেওয়া শুরু হয়েছে। রেলপথ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা শরীফুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, যে যাত্রীরা ২৩ থেকে ২৬ জুন পর্যন্ত আন্তঃনগর ট্রেনের অগ্রিম টিকেট কিনেছেন, তাদেরকে শুক্রবার থেকে আগামী ৩০ জুন বুধবার পর্যন্ত প্রতিদিন সকাল ৬টা থেকে বিকাল ৫টার মধ্যে টিকিট ফেরত দিয়ে টাকা বুঝে নিতে হবে।

করোনাভাইরাস সংক্রমণ বাড়তে থাকায় মঙ্গলবার রাত ১২টার পর ঢাকা থেকে যাত্রীবাহী ট্রেন চলাচল বন্ধ ঘোষণা করে রেলপথ মন্ত্রণালয়। পরিস্থিতি স্বাভাবিক হলে ট্রেন চালু হবে ৩০ জুনের পর।

ভাইরাসের বিস্তার নিয়ন্ত্রণে গত সোমবার থেকে ঢাকা বিভাগের সাত জেলায় জরুরি পরিষেবা ছাড়া সব ধরনের কার্যক্রম ও চলাচলে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। ৩০ জুন মধ্যরাত পর্যন্ত এই নিষেধাজ্ঞা কার্যকর হবে।

রেলপথ মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, রেলওয়ের ৩৬২টি ট্রেনের মধ্যে স্বাভাবিক সময়ে ১০২টি আন্তঃনগর ট্রেন এবং ২৬০টি লোকাল, কমিউটার ট্রেন ও মালবাহী ট্রেন চলাচল করে।

 

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের