ব্রিটিশ যুদ্ধজাহাজ মার্কিন অনুমতি ছাড়া এমন তৎপরতা চালাতে পারে না : রাশিয়া

news-image

অনলাইন ডেস্ক : ব্রিটিশ রয়াল নেভির জাহাজ ‘এইচএমএস ডিফেন্ডার’ ক্রিমিয়ার কাছাকাছি রুশ জলসীমায় ঢুকে পড়লে রাশিয়া সেটির যাত্রাপথে বোমা এবং গুলি ছুড়ে হুঁশিয়ার করে দেয়। এ ঘটনায় ব্রিটেনের রাষ্ট্রদূতকে তলব করে আনুষ্ঠানিক প্রতিবাদও জানিয়েছে রাশিয়া। বিষয়টি নিয়ে হুঁশিয়ারি দিয়ে রাশিয়া বলছে, উসকানিমূলক কর্মকাণ্ড করলে পরেরবার বোমা ব্রিটেনের জাহাজেই পড়বে।

জানা গেছে, রাশিয়া এই ঘটনা গুরুত্বের সাথে দেখছে। এ নিয়ে একের পর প্রতিক্রিয়া আসছে রুশ প্রশাসন থেকে। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা বলেছেন, কৃষ্ণ সাগর ব্রিটেনের যুদ্ধজাহাজ যে শত্রুতাপূর্ণ তৎপরতা চালিয়েছে আমেরিকার অনুমতি ছাড়া তা একেবারেই অসম্ভব।

তিনি আরও বলেন, হোয়াইট হাউজ এবং পেন্টাগন সাংবাদিকদের বলেছে যে- কৃষ্ণ সাগরের ঘটনা সম্পর্কে ব্রিটেনকে জিজ্ঞেস করুন। কিন্তু কেন? এখনো কৃষ্ণসাগরের উত্তর-পশ্চিমাংশে ব্রিটেনের ওই যুদ্ধজাহাজ অপেক্ষা করছে মার্কিন নেতৃত্বাধীন ‘সী ব্রিজ’ মহড়ায় অংশ নেয়ার জন্য।
ঘটনার সময় ওই জাহাজে আমেরিকা, ব্রিটেন এবং ইউক্রেনের বিশেষজ্ঞরা ছিলেন। এ অবস্থায় এটি অসম্ভব যে, ‘বড় ভাই’ এর কথা মতো ব্রিটিশ যুদ্ধজাহাজ শান্তিপূর্ণ পথে পরিচালিত হয় নি।” নিজের টেলিগ্রাম চ্যানেলে এসব কথা লিখেছেন মারিয়া জাখারোভা।

 

এ জাতীয় আরও খবর

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ

রাজধানীর ৫ হাসপাতালে চালু হচ্ছে পিপিপি পদ্ধতিতে উন্নত চিকিৎসা সেবা: স্বাস্থ্যমন্ত্রী

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ

নতুন বাড়িতে ওঠার সময় যে বিষয়গুলো খেয়াল করবেন

চুলে নজরকাড়া সাজ, পূর্ণিমা যেন অষ্টাদশী তরুণী!

‘ম্যাজিক বস’ নিলয় আলমগীর

আদালত প্রাঙ্গণে ক্ষুব্ধ পরীমনি

১৩১ রানের জুটি ভাঙলেন হাসান মাহমুদ

নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল থেকে ককটেল নিক্ষেপ, পুলিশ আহত

এআই যেন বেকারত্বের সংকট আরও না বাড়ায়, সতর্ক করলেন রাষ্ট্রপতি

হত্যা মামলায় ইকবাল সোবহানকে কারাগারে রাখার আবেদন

মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে : প্রধানমন্ত্রী