,

১৬ সিনেমা হলে শাকিব খানের ‘নবাব এলএলবি’

news-image

অনলাইন ডেস্ক : দেশের ১৬ সিনেমা হলে মুক্তি পেল শাকিব খান-মাহিয়া মাহি অভিনীত ছবি ‘নবাব এলএলবি’। এর মাধ্যমে প্রায় দেড় বছর পর ঢাকাই ছবির শীর্ষ তারকা শাকিব খানের নতুন কোনো সিনেমা মুক্তি পেল।

রাজধানীর মধুমিতা ও শ্যামলী সিনেমা হলসহ বেশ কিছু বন্ধ প্রেক্ষাগৃহে ছবিটি মুক্তির কথা থাকলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতি না পাওয়ায় তা সম্ভব হয়নি। নারী ধর্ষণের বিরুদ্ধে প্রতিবাদের কাহিনি নিয়ে নির্মিত ‘নবাব এলএলবি’ ছবিটিতেতে আরও অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম, মাহিয়া মাহি, অর্চিতা স্পর্শিয়া, রাশেদ অপু, শায়েদ আলী, সুমন আনোয়ার, সুষমা, তন্ময়, সীমান্ত ও শামীম মৃধা। ছবিটি পরিচালনা করেছেন অনন্য মামুন।

সিনেমাটি ঢাকায় প্রদর্শিত হচ্ছে স্টার সিনেপ্লেক্সের বসুন্ধরা সিটি ও সীমান্ত সম্ভার আউটলেটে, ব্লকবাস্টার সিনেমাস, সেনা সিনেমা, বিজিবি অডিটোরিয়াম ও গীত সিনেমা হলে। এছাড়া দেখা যাবে সাভারের সেনা অডিটোরিয়াম, কাঁচপুরের চাঁদমহল, শ্রীপুরের চন্দ্রিমা, জয়দেবপুরের বর্ষা, রংপুরের শাপলা, ময়মনসিংহের পূরবী, বরিশালের অভিরুচি, কুলিয়ারচরের রাজ, হবিগঞ্জের মোহন ও মধুপুরের মাধবী সিনেমা হলো।
তবে ‘নবাব এলএলবি’ গত ডিসেম্বরে দুই কিস্তিতে ওটিটি প্ল্যাটফর্ম আই থিয়েটারে মুক্তি পায়। ওই সময় বেশ আলোচনা-সমালোচনা হয় ছবিটি নিয়ে। এমনকি পরিচালক ও এক অভিনেতা পুলিশের অভিযোগের প্রেক্ষিতে মাস খানেক কারাগারেও ছিলেন।

 

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের