জরুরি সেবা ছাড়া যানবাহন, অফিস-আদালতসহ সবকিছু বন্ধ রাখার প্রস্তুতি

news-image

অনলাইন ডেস্ক : করোনার সংক্রমণ ও মৃত্যু আশঙ্কাজনক হারে বাড়তে থাকায় সারাদেশে ১৪ দিন শাটডাউনের সুপারিশ করেছে করোনা বিষয়ক জাতীয় কমিটি।

সুপারিশের বিষয়ে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেন, পরিস্থিতি এমন যে খুব দ্রুতই আমাদের এমন একটি সিদ্ধান্ত নিতে হতে পারে। সারা দেশে সংক্রমণ মোকাবেলায় সরকারের যথেষ্ঠ প্রস্তুতিও আছে।

ফরহাদ হোসেন বলেন, দেশে ‘করোনা মহামারির শুরুতে আমরা যেমন লকডাউন দিয়েছিলাম তার মতোই কিংবা তার চেয়ে আরও কঠোর হতে পারে এবারের শাটডাউন।’
শাটডাউনের প্রকৃতি সম্পর্কে কমিটির পক্ষ থেকে বলা হয়, জরুরি সেবা ছাড়া যানবাহন, অফিস-আদালতসহ সবকিছু বন্ধ রাখা প্রয়োজন। এ ব্যবস্থা কঠোরভাবে পালন করতে না পারলে আমাদের যত প্রস্তুতিই থাকুক না কেন স্বাস্থ্য ব্যবস্থা অপ্রতুল হয়ে পড়বে।’

কমিটির সভাপতি ডা. মোহাম্মদ সহিদুল্লা বলেন, ‘শাটডাউন মানে জরুরি সেবা ছাড়া সবকিছুই বন্ধ রাখার কথা বোঝানো হয়েছে। সব কিছু বন্ধ থাকবে। জরুরি প্রয়োজন ছাড়া কেউ বাসার বাইরে বের হতে পারবে না। এটা না হলে পরিস্থিতি আরও খারাপ হবে। এখন আমরা সুপারিশ করেছি। পরবর্তী সিদ্ধান্ত সরকার নেবে।’

কারিগরি পরামর্শক কমিটির সুপারিশের পর জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেন, আমরা খুবই গভীরভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করছি। এরই মাঝে আমরা ঢাকার চারপাশের ৭ জেলা এবং সীমান্তবর্তী এলাকাগুলোকে কঠোর বিধিনিষেধের আওতায় এনেছি। অবস্থা বিবেচনায় ঢাকাসহ সারাদেশে শাটডাউনের প্রস্তুতি সরকারের আছে।

এ জাতীয় আরও খবর

তিনি শুধু স্বরাষ্ট্রমন্ত্রী নন-সর্বমন্ত্রণালয়ের মন্ত্রী: নাহিদ ইসলাম

শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী

নবীনগরে সার্বজনীন বহুমুখী কল্যাণ সংস্থার উদ্যোগে ফ্রি অলরাউন্ডার প্রশিক্ষণ

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ

রাজধানীর ৫ হাসপাতালে চালু হচ্ছে পিপিপি পদ্ধতিতে উন্নত চিকিৎসা সেবা: স্বাস্থ্যমন্ত্রী

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ

নতুন বাড়িতে ওঠার সময় যে বিষয়গুলো খেয়াল করবেন

চুলে নজরকাড়া সাজ, পূর্ণিমা যেন অষ্টাদশী তরুণী!

‘ম্যাজিক বস’ নিলয় আলমগীর

আদালত প্রাঙ্গণে ক্ষুব্ধ পরীমনি

১৩১ রানের জুটি ভাঙলেন হাসান মাহমুদ

নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল থেকে ককটেল নিক্ষেপ, পুলিশ আহত